কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর মানবপাচার ও হুমায়ুন হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোর্ট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে মো. ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২৮)।তিনি ওই মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসআরবি-১৫-এর কক্সবাজারের সিপিএসসির একটি দল কোর্ট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার পলাতক আসামি মো. ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
এসআরবি-১৫ জানিয়েছে, মানবপাচার, হত্যা, মাদক ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় মানবপাচার ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর মানবপাচার ও হুমায়ুন হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন