হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে এসআরবির অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি নূর হাসেমকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে টেকনাফ উপ…

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি নূর হাসেমকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি নূর হাসেমকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দল।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

গ্রেপ্তারকৃত নূর হাসেম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে।

আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি কর্তৃপক্ষ। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে এসআরবির অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি নূর হাসেমকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

টেকনাফ
Card Image

টেকনাফে এসআরবির অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে এসআরবির অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি নূর হাসেমকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি নূর হাসেমকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দল। গ্রেপ্তারকৃত নূর হাসেম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি কর্তৃপক্ষ। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×