হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক,পলাতক-১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১, ০২:০৮ অপরাহ্ন

কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে মাদকের চালান ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর একজনকে পলাতক আসামী করা হয়েছে।

২৩ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে। অভিযানস্থল থেকে পালানোর চেষ্টাকালে টেকনাফের ২১নং চাকমারকূল ক্যাম্পের ব্লক-বি/৬ এর বাসিন্দা লোকমান হাকিমের পুত্র জুবাইর (২২) কে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে একই ক্যাম্পের মৃত নাজির হোসাইনের পুত্র শামসুল আলম (৫৭) পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে ৩০হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৯৩হাজার ৫শ টাকা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র (ল এন্ড মিডিয়া কর্মকর্তা) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবা ও নগদ টাকাসহ আটক ব্যক্তিকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক,পলাতক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক,পলাতক-১

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১, ০২:০৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে মাদকের চালান ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর একজনকে পলাতক আসামী করা হয়েছে। ২৩ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে। অভিযানস্থল থেকে পালানোর চেষ্টাকালে টেকনাফের ২১নং চাকমারকূল ক্যাম্পের ব্লক-বি/৬ এর বাসিন্দা লোকমান হাকিমের পুত্র জুবাইর (২২) কে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে একই ক্যাম্পের মৃত নাজির হোসাইনের পুত্র শামসুল আলম (৫৭) পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে ৩০হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৯৩হাজার ৫শ টাকা পাওয়া যায়। কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র (ল এন্ড মিডিয়া কর্মকর্তা) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবা ও নগদ টাকাসহ আটক ব্যক্তিকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×