কক্সবাজারের চকরিয়ায় মো. বেলাল উদ্দিন (৩৫) নামে এক ট্রাকচালকের রক্তামাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়াবাজার এলাকার মাতামুহুরী নদীর চর টমেটো ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার হয়।বেলাল একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আনিচ পাড়া এলাকার মো. মারজাহান এর ছেলে। সে পেশায় ট্রাকচালক ছিলেন।
স্থানীয় লোকজন জানায়, বেলা ১২টার দিকে নদীতে গোসল করতে যাওয়ার সময় এক নারী লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেউ তাকে হত্যা করে লাশ নদীর চরে টমেটো ক্ষেতে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।
সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন