কক্সবাজারের টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ওলিয়াবাদ মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্ব পালন করছিলেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি বিশেষ টহল দলের সদস্যরা। এ সময় একদল দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। হামলায় টহল দলের ব্যবহৃত পিকআপের পেছনের দরজাসহ তিনটি কাচ ভেঙে যায়।
পরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন খোরশেদ আলম (২৫), আকিব (২২) ও আব্দুল গফুর (১৯)। তাঁদের সবার বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়ায়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫
বিজিবি জানায়, হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা, আটক ৩ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন