কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হক মুজিবকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত নয়টার দিকে চকরিয়া পৌরশহরের বায়তুশ শরফ সড়ক থেকে থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেন, আটক মুজিবুল হক চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি।
তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকায় অবস্থান করে সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে।
তিনি বলেন, বুধবার রাতে থানা পুলিশের একটি দল চকরিয়া পৌরশহরের বায়তুশ শরফ সড়ক এলাকা থেকে তাঁকে আটক করেছে। ওসি বলেন, তাঁর বিরুদ্ধে বেশকটি মামলা রয়েছে।
চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক
বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।
- চকরিয়া মাতামুহুরী পেকুয়ার বন্যাদুর্গত জনপদে বিশুদ্ধ পানি ও খাবার সংকট, বন্যার তান্ডবে ভেসে উঠছে ক্ষতচিহ্ন
- চকরিয়ায় বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালি ও সমাবেশ
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মুজিবুল হক মুজিব আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হক মুজিবকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। বুধবার (১১ । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন