হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেট টেস্টের শেষ দিনে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: দুই ওপেনারসিলেট,০৯ নভেম্বর-সিলেট টেস্টের শেষ দিনে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে স্বাগতিক দল। প্রথম সেশনে ১৪ ওভারে …


দুই ওপেনার

সিলেট,০৯ নভেম্বর-সিলেট টেস্টের শেষ দিনে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে স্বাগতিক দল। প্রথম সেশনে ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৯ রান। জয়ের জন্য শান্তদের এখনো প্রয়োজন ৩২০ রান।

বাংলাদেশের দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা বাড়িয়েছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। অষ্টম ওভারে তানজিদ হাসানকে আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ৩২ বলে চারটি চারের সাহায্যে ২১ রান করে জশুয়া ডা সিলভার হাতে ক্যাচ দেন তানজিদ। প্রথম উইকেটে দুই ওপেনার মিলে ৩৩ রান যোগ করেন।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়ে দেন ওয়ারিকান। ২৭ বলে ১৪ রান করে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ার প্রথমে তাঁকে আউট দেননি। তবে রিভিউ নিয়ে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন

এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়, ভাঙলেন মুমিনুলের রেকর্ড

মধ্যাহ্নভোজের বিরতিতে তাওহীদ হৃদয় ৮ এবং মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। অন্যদিকে সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন আর মাত্র আটটি উইকেট।

এর আগে দিনের শুরুতে প্রায় এক ঘণ্টা ব্যাট করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

দিনের শুরুতে বাংলাদেশের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ান। মাত্র ২২ রানের মধ্যে তিনটি উইকেট তুলে নেন তাঁরা। আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ এদিন নিজের সংগ্রহে মাত্র দুই রান যোগ করে নাঈম হাসানের শিকার হন। ১৯৪ বলে ১৪২ রানের ইনিংসে তিনি ১৭টি চার ও একটি ছক্কা মারেন।

এরপর জাস্টিন গ্রিভসকে ৯ রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফকে ১ রানে সাজঘরে পাঠান নাঈম হাসান।

তবে শেষ দিকে জোশুয়া বিশপের ঝোড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে গতি আসে। মাত্র ১১ বলে দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২০ রান করেন তিনি। অন্যদিকে আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান প্রত্যেকেই দুটি করে উইকেট পেয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান সংগ্রহ করেছিল। জবাবে তাওহীদ হৃদয়ের রেকর্ডগড়া ২৪২ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ৩৮৬ রান করে।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সিলেট টেস্টের শেষ দিনে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান সম্পর্কিত তথ্য কী?

উত্তর: দুই ওপেনারসিলেট,০৯ নভেম্বর-সিলেট টেস্টের শেষ দিনে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে ম। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

সিলেট টেস্টের শেষ দিনে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেট টেস্টের শেষ দিনে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ, জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] দুই ওপেনারসিলেট,০৯ নভেম্বর-সিলেট টেস্টের শেষ দিনে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে স্বাগতিক দল। প্রথম সেশনে ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৯ রান। জয়ের জন্য শান্তদের এখনো প্রয়োজন ৩২০ রান।বাংলাদেশের দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা বাড়িয়েছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। অষ্টম ওভারে তানজিদ হাসানকে আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ৩২ বলে চারটি চারের সাহায্যে ২১ রান করে জশুয়া ডা সিলভার হাতে ক্যাচ দেন তানজিদ। প্রথম উইকেটে দুই ওপেনার মিলে ৩৩ রান যোগ করেন।এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়ে দেন ওয়ারিকান। ২৭ বলে ১৪ রান করে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ার প্রথমে তাঁকে আউট দেননি। তবে রিভিউ নিয়ে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ।মধ্যাহ্নভোজের বিরতিতে তাওহীদ হৃদয় ৮ এবং মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। অন্যদিকে সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন আর মাত্র আটটি উইকেট।এর আগে দিনের শুরুতে প্রায় এক ঘণ্টা ব্যাট করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।দিনের শুরুতে বাংলাদেশের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ান। মাত্র ২২ রানের মধ্যে তিনটি উইকেট তুলে নেন তাঁরা। আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ এদিন নিজের সংগ্রহে মাত্র দুই রান যোগ করে নাঈম হাসানের শিকার হন। ১৯৪ বলে ১৪২ রানের ইনিংসে তিনি ১৭টি চার ও একটি ছক্কা মারেন।এরপর জাস্টিন গ্রিভসকে ৯ রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফকে ১ রানে সাজঘরে পাঠান নাঈম হাসান।তবে শেষ দিকে জোশুয়া বিশপের ঝোড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে গতি আসে। মাত্র ১১ বলে দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২০ রান করেন তিনি। অন্যদিকে আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত থাকেন।বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান প্রত্যেকেই দুটি করে উইকেট পেয়েছেন।এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান সংগ্রহ করেছিল। জবাবে তাওহীদ হৃদয়ের রেকর্ডগড়া ২৪২ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ৩৮৬ রান করে।এস এম/ ০৯ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×