হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উত্তরবঙ্গের সাথে কক্সবাজারের সংযোগ স্থাপন, পর্যটনের নতুন মাত্রা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১, ০৬:০৪ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল :

নীলফামারীর সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি বিমান ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ থেকে সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু হলো। এতে বৃহত্তর রংপুর বিভাগের আট জেলার মানুষ পর্যটন শহর কক্সবাজারে সরাসরি বিমানে যাওয়া-আসা করতে পারবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে একটি ফ্লাইট উড্ডয়নের মাধ্যমে এই রুটে বিমান চলাচল উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরে বেলা ২টায় কক্সবাজারের হোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি বলেন, আমরা চাই ভবিষ্যতে সপ্তাহে একটার বেশি ফ্লাইট দেওয়া হোক, যাতে আরও বেশি মানুষ কক্সবাজারে যেতে পারে।

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সৈয়দপুর উত্তরবঙ্গের গেটওয়ে। এসব এলাকার মানুষ যাতে বিনোদনের জন্য সরাসরি কক্সবাজার যেতে পারে, সে জন্য আমরা এই ফ্লাইটটি চালু করেছি। যদি আপনারা চান (উত্তরবঙ্গবাসী) আমরা প্রতিদিন এই রুটে একটা করে ফ্লাইট দেব।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

তিনি আরও বলেন, করোনাকালে পৃথিবীর বহু দেশে যখন বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, তখন বাংলাদেশ বিমান দেশবাসীর জন্য নতুন নতুন রুট খুলছে। আমার অনুরোধ, আপনারা সবাই বিমানে ভ্রমণ করুন, বিমানের সঙ্গে থাকুন।

এসময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, স্থানীয় সরকার বিভাগ কক্সবাজারের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্তিত ছিলেন।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে দুবার এই রুটে বিমান চলাচল করবে। প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে এবং শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে যাবে। উদ্বোধনী ফ্লাইটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উত্তরবঙ্গের সাথে কক্সবাজারের সংযোগ স্থাপন, পর্যটনের নতুন মাত্রা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উত্তরবঙ্গের সাথে কক্সবাজারের সংযোগ স্থাপন, পর্যটনের নতুন মাত্রা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১, ০৬:০৪ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল : নীলফামারীর সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি বিমান ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ থেকে সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু হলো। এতে বৃহত্তর রংপুর বিভাগের আট জেলার মানুষ পর্যটন শহর কক্সবাজারে সরাসরি বিমানে যাওয়া-আসা করতে পারবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে একটি ফ্লাইট উড্ডয়নের মাধ্যমে এই রুটে বিমান চলাচল উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরে বেলা ২টায় কক্সবাজারের হোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, আমরা চাই ভবিষ্যতে সপ্তাহে একটার বেশি ফ্লাইট দেওয়া হোক, যাতে আরও বেশি মানুষ কক্সবাজারে যেতে পারে। বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সৈয়দপুর উত্তরবঙ্গের গেটওয়ে। এসব এলাকার মানুষ যাতে বিনোদনের জন্য সরাসরি কক্সবাজার যেতে পারে, সে জন্য আমরা এই ফ্লাইটটি চালু করেছি। যদি আপনারা চান (উত্তরবঙ্গবাসী) আমরা প্রতিদিন এই রুটে একটা করে ফ্লাইট দেব। তিনি আরও বলেন, করোনাকালে পৃথিবীর বহু দেশে যখন বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, তখন বাংলাদেশ বিমান দেশবাসীর জন্য নতুন নতুন রুট খুলছে। আমার অনুরোধ, আপনারা সবাই বিমানে ভ্রমণ করুন, বিমানের সঙ্গে থাকুন। এসময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, স্থানীয় সরকার বিভাগ কক্সবাজারের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্তিত ছিলেন। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে দুবার এই রুটে বিমান চলাচল করবে। প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে এবং শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে যাবে। উদ্বোধনী ফ্লাইটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×