হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ২ কোটি ৩৮ লক্ষ টাকার ইয়াবাসহ মহেশখালীর মাদককারবারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৫ অপরাহ্ন

র‌্যাব টেকনাফে অভিযান চালিয়ে ২ কোটি ৩৮ লক্ষ টাকার ইয়াবাসহ মহেশখালীর মো. আইয়ুব নামে একজন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে। ইয়াবাসহ ধৃত মাদককারবারী মহেশখালী উপজেলার গোরকঘাটা চরপাড়া মৃত আবুল কাসেমের পুত্র।

র‌্যাব—৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, মিয়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে পরবর্তীতে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে মজুদ করে রাখার গোপন তথ্যের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারী বিকালে র‌্যাব—৭ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন টেকনাফ—কক্সবাজার সড়কের পশ্চিম পার্শ্বে কেয়ারী ঘাট ব্রীজের পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আসামী মো. আইয়ুবকে (৩৭) আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্য মতে উক্ত স্থান হতে ২০০ গজ সামনে একটি বাড়িতে মাটির নিচে রক্ষিত অবস্থায় ৫৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সর্বমোট ৭৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ঋতু বদলের এই সময়ে সর্দি-কাশি ও ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার সহজ কিছু উপায়

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে দীর্ঘদিন যাবৎ মিয়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে পরবর্তীতে তা চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৩৮ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ২ কোটি ৩৮ লক্ষ টাকার ইয়াবাসহ মহেশখালীর মাদককারবারী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ২ কোটি ৩৮ লক্ষ টাকার ইয়াবাসহ মহেশখালীর মাদককারবারী গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৫ অপরাহ্ন
Print Image
র‌্যাব টেকনাফে অভিযান চালিয়ে ২ কোটি ৩৮ লক্ষ টাকার ইয়াবাসহ মহেশখালীর মো. আইয়ুব নামে একজন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে। ইয়াবাসহ ধৃত মাদককারবারী মহেশখালী উপজেলার গোরকঘাটা চরপাড়া মৃত আবুল কাসেমের পুত্র। র‌্যাব—৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, মিয়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে পরবর্তীতে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে মজুদ করে রাখার গোপন তথ্যের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারী বিকালে র‌্যাব—৭ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন টেকনাফ—কক্সবাজার সড়কের পশ্চিম পার্শ্বে কেয়ারী ঘাট ব্রীজের পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আসামী মো. আইয়ুবকে (৩৭) আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্য মতে উক্ত স্থান হতে ২০০ গজ সামনে একটি বাড়িতে মাটির নিচে রক্ষিত অবস্থায় ৫৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সর্বমোট ৭৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে দীর্ঘদিন যাবৎ মিয়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে পরবর্তীতে তা চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৩৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×