হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ- চকরিয়া ইউএনও শাহীন দেলোয়ার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাস, দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর উদ্যোগে কক্সবাজারের চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার ম…

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাস, দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর উদ্যোগে কক্সবাজারের চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) চকরিয়া উপজেলার সহকারী পরিচালক মোঃ মাজহারুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত মাঠ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা সজীব চৌধুরী,বদরখালী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষতি স্কাউট শিক্ষার্থী এবং রেডক্রিসেন্ট সোসাইটির সিপিবির সদস্যদের অংশগ্রহণে মাঠ মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার, সংকেত প্রদান, মাইকিং, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে কীভাবে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদানসহ দুর্যোগকালীন বিভিন্ন করণীয় বাস্তবভাবে প্রদর্শন করা হয়।

আরও পড়ুন

কক্সবাজারে ২ হাজার ৮৭৮ শিক্ষার্থীর অংশগ্রহণে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মাঠমহড়ার মাধ্যমে স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।
এরই আলোকে তিনি মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, পারস্পরিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মোঃ মাজহারুল হক বলেন, ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও নিরাপদ আশ্রয়ে স্থানান্তরে সিপিপি স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির সিপিপির স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে ইউএনও শাহীন দেলোয়ার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ- চকরিয়া ইউএনও শাহীন দেলোয়ার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাস, দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ- চকরিয়া ইউএনও শাহীন দেলোয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ- চকরিয়া ইউএনও শাহীন দেলোয়ার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Print Image
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাস, দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর উদ্যোগে কক্সবাজারের চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) চকরিয়া উপজেলার সহকারী পরিচালক মোঃ মাজহারুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত মাঠ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা সজীব চৌধুরী,বদরখালী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষতি স্কাউট শিক্ষার্থী এবং রেডক্রিসেন্ট সোসাইটির সিপিবির সদস্যদের অংশগ্রহণে মাঠ মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার, সংকেত প্রদান, মাইকিং, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে কীভাবে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদানসহ দুর্যোগকালীন বিভিন্ন করণীয় বাস্তবভাবে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মাঠমহড়ার মাধ্যমে স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। এরই আলোকে তিনি মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, পারস্পরিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে মোঃ মাজহারুল হক বলেন, ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও নিরাপদ আশ্রয়ে স্থানান্তরে সিপিপি স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির সিপিপির স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে ইউএনও শাহীন দেলোয়ার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×