হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সড়ক ডাকাতি ও খুনের ঘটনায় ডাকাত গ্রেফতারে আইজিপি পুরস্কার পেয়েছে চকরিয়া থানার ওসি ও সঙ্গীয় পুলিশ টিম

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি বনাঞ্চল এলাকায় সংঘটিত সড়ক ডাকাতি ও মোটর সাইকেল আরোহী যুবক মাহমুদউল্লাহ রিয়াদ খুনের ঘটনায় তিনদিনের মধ্যে রহস্য উদঘাটন এবং জড়িত ডাকাতদের গ্রেফতার ও লুন্ডিত মালামাল উদ্ধারে অনন্য ভুমিকা রাখায় আইজিপি পুরস্কারে ভূষিত হয়েছেন চকরিয়া সার্কেল এএসপি, চকরিয়া থানার ওসি ও সঙ্গীয় পুলিশ টিম।

সোমবার ২২ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন তাঁর কার্যালয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কতৃক চকরিয়া থানা পুলিশকে দেওয়া পুরস্কার হিসেবে নগদ অর্থ এক লাখ টাকা চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাস এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের হাতে তুলে দিয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি বনাঞ্চল এলাকায় সংগঠিত ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত ডাকাতদলের প্রধানসহ তিন ডাকাতকে আলামত সহকারে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন এএসপি অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এবং সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

আরও পড়ুন

চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতের হানা নগদ টাকা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

এরপর পর থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে ডাকাতদলের হোতাকে গ্রেফতার করে।

গ্রেফতার পরবর্তী ওই ডাকাত চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।

প্রদত্ত জবানবন্দির সুত্রধরে এএসপি অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ টিম লামা উপজেলার ইয়াংছা এলাকায় অভিযান চালিয়ে আর দুই আসামিকে বাকি লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশ বলেন, চকরিয়া উপজেলার মহাসড়কে ডাকাতি ও খুনের ঘটনায় আলামতসহ জড়িতদের গ্রেফতারে চকরিয়া থানা পুলিশ দায়িত্বশীল ভুমিকা পালন করায় বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম বিপিএম কতৃক কাজের স্বীকৃতি এবং কর্ম-উৎসাহ অব্যাহত রাখার নিমিত্তে চকরিয়া থানার ওসিনহ পুলিশ টিমকে নগদ এক লক্ষ টাকা অর্থ পুরুষ্কার প্রদান করেছে। এটা আনন্দের ও গৌরবের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, মান্যবর আইজিপি মহোদয়ের এই পুরস্কার আমাদেরকে পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি উজ্জীবিত করেছে। এই অর্জন চকরিয়া থানা পুলিশ টিমের ভালো কাজের অনন্য স্বীকৃতি।

চকরিয়া থানা পুলিশ টিমের পাশে থাকার জন্য পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সড়ক ডাকাতি ও খুনের ঘটনায় ডাকাত গ্রেফতারে আইজিপি পুরস্কার পেয়েছে চকরিয়া থানার ওসি ও সঙ্গীয় পুলিশ টিম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সড়ক ডাকাতি ও খুনের ঘটনায় ডাকাত গ্রেফতারে আইজিপি পুরস্কার পেয়েছে চকরিয়া থানার ওসি ও সঙ্গীয় পুলিশ টিম

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি বনাঞ্চল এলাকায় সংঘটিত সড়ক ডাকাতি ও মোটর সাইকেল আরোহী যুবক মাহমুদউল্লাহ রিয়াদ খুনের ঘটনায় তিনদিনের মধ্যে রহস্য উদঘাটন এবং জড়িত ডাকাতদের গ্রেফতার ও লুন্ডিত মালামাল উদ্ধারে অনন্য ভুমিকা রাখায় আইজিপি পুরস্কারে ভূষিত হয়েছেন চকরিয়া সার্কেল এএসপি, চকরিয়া থানার ওসি ও সঙ্গীয় পুলিশ টিম। সোমবার ২২ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন তাঁর কার্যালয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কতৃক চকরিয়া থানা পুলিশকে দেওয়া পুরস্কার হিসেবে নগদ অর্থ এক লাখ টাকা চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাস এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের হাতে তুলে দিয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি বনাঞ্চল এলাকায় সংগঠিত ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত ডাকাতদলের প্রধানসহ তিন ডাকাতকে আলামত সহকারে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন এএসপি অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এবং সঙ্গীয় ফোর্স। পুলিশ জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেন। এরপর পর থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে ডাকাতদলের হোতাকে গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তী ওই ডাকাত চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। প্রদত্ত জবানবন্দির সুত্রধরে এএসপি অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ টিম লামা উপজেলার ইয়াংছা এলাকায় অভিযান চালিয়ে আর দুই আসামিকে বাকি লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করতে সক্ষম হয়। চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশ বলেন, চকরিয়া উপজেলার মহাসড়কে ডাকাতি ও খুনের ঘটনায় আলামতসহ জড়িতদের গ্রেফতারে চকরিয়া থানা পুলিশ দায়িত্বশীল ভুমিকা পালন করায় বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম বিপিএম কতৃক কাজের স্বীকৃতি এবং কর্ম-উৎসাহ অব্যাহত রাখার নিমিত্তে চকরিয়া থানার ওসিনহ পুলিশ টিমকে নগদ এক লক্ষ টাকা অর্থ পুরুষ্কার প্রদান করেছে। এটা আনন্দের ও গৌরবের। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, মান্যবর আইজিপি মহোদয়ের এই পুরস্কার আমাদেরকে পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি উজ্জীবিত করেছে। এই অর্জন চকরিয়া থানা পুলিশ টিমের ভালো কাজের অনন্য স্বীকৃতি। চকরিয়া থানা পুলিশ টিমের পাশে থাকার জন্য পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×