হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিফা র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, এক ধাপ পিছিয়ে সাত নম্বরে ব্রাজিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: ফিফা র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশঢাকা,১৯ নভেম্বর- সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে ফিফার নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের…


ফিফা র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ

ঢাকা,১৯ নভেম্বর- সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে ফিফার নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ১৮২ নম্বরে রয়েছে হামজা চৌধুরীদের দল। অন্যদিকে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয় বাংলাদেশের। এর আগে জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হয়। ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জেতে ভারত।

সাফ শেষ হওয়ার পর ফিফার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করা হলে দেখা যায়, বাংলাদেশের অবস্থান আগের মতোই ১৮২ নম্বরে রয়েছে। তবে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের পয়েন্ট কমেছে ৫.৫৭। বর্তমানে টমাস ডুলির দলের পয়েন্ট ৮৯২.৮৬।

আরও পড়ুন

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

এদিকে এক ধাপ পিছিয়ে ব্রাজিলের অবস্থান এখন সাত নম্বরে। তবে দলটির পয়েন্ট বেড়েছে ০.৫৫। বর্তমানে সেলেসাওদের পয়েন্ট ১৮০০.৯১। সম্প্রতি জাপানের কাছে ৩-২ গোলে হারের পর সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ১.১৮ পয়েন্ট বেড়ে বিশ্বচ্যাম্পিয়নদের বর্তমান পয়েন্ট ১৯৬৬.১৩। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে একটি করে জয় ও হার পেয়েছে লিওনেল স্কালোনির দল। উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়েছে তারা।

নতুন র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সাত ধাপ এগিয়েছে লিবিয়া। ১০৭ নম্বরে থাকা দলটির পয়েন্ট ১১৯১.৬৯। অন্যদিকে দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো। তাদের পয়েন্ট ১৮০৯.৩৭। মরক্কোর উন্নতির কারণে এক ধাপ করে পিছিয়েছে ব্রাজিল ও পর্তুগাল। পর্তুগাল এখন ছয় নম্বরে, তাদের পয়েন্ট ১৮০১.২৮।

সেরা দশেও কয়েকটি পরিবর্তন এসেছে। দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছে জার্মানি। তিন ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমেছে মেক্সিকো। অন্যদিকে এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। তাদের পয়েন্ট ১৭৩৫.৯০।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে ভারত। তিন ধাপ অবনতি হয়ে ১৪১ নম্বরে নেমে গেছে দলটি। সদ্য শেষ হওয়া সাফে চার ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে নিউজিল্যান্ড সফরে ভারতের আরেকটি দল স্বাগতিকদের কাছে দুটি ম্যাচে যথাক্রমে ৫-০ ও ৩-০ গোলে হেরেছে।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ফিফা র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, এক ধাপ পিছিয়ে সাত নম্বরে ব্রাজিল সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ফিফা র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশঢাকা,১৯ নভেম্বর- সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ফিফা র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, এক ধাপ পিছিয়ে সাত নম্বরে ব্রাজিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিফা র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, এক ধাপ পিছিয়ে সাত নম্বরে ব্রাজিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফিফা র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশঢাকা,১৯ নভেম্বর- সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে ফিফার নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ১৮২ নম্বরে রয়েছে হামজা চৌধুরীদের দল। অন্যদিকে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয় বাংলাদেশের। এর আগে জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হয়। ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জেতে ভারত।সাফ শেষ হওয়ার পর ফিফার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করা হলে দেখা যায়, বাংলাদেশের অবস্থান আগের মতোই ১৮২ নম্বরে রয়েছে। তবে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের পয়েন্ট কমেছে ৫.৫৭। বর্তমানে টমাস ডুলির দলের পয়েন্ট ৮৯২.৮৬।এদিকে এক ধাপ পিছিয়ে ব্রাজিলের অবস্থান এখন সাত নম্বরে। তবে দলটির পয়েন্ট বেড়েছে ০.৫৫। বর্তমানে সেলেসাওদের পয়েন্ট ১৮০০.৯১। সম্প্রতি জাপানের কাছে ৩-২ গোলে হারের পর সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছে ব্রাজিল।র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ১.১৮ পয়েন্ট বেড়ে বিশ্বচ্যাম্পিয়নদের বর্তমান পয়েন্ট ১৯৬৬.১৩। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে একটি করে জয় ও হার পেয়েছে লিওনেল স্কালোনির দল। উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়েছে তারা।নতুন র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সাত ধাপ এগিয়েছে লিবিয়া। ১০৭ নম্বরে থাকা দলটির পয়েন্ট ১১৯১.৬৯। অন্যদিকে দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো। তাদের পয়েন্ট ১৮০৯.৩৭। মরক্কোর উন্নতির কারণে এক ধাপ করে পিছিয়েছে ব্রাজিল ও পর্তুগাল। পর্তুগাল এখন ছয় নম্বরে, তাদের পয়েন্ট ১৮০১.২৮।সেরা দশেও কয়েকটি পরিবর্তন এসেছে। দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছে জার্মানি। তিন ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমেছে মেক্সিকো। অন্যদিকে এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। তাদের পয়েন্ট ১৭৩৫.৯০।সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে ভারত। তিন ধাপ অবনতি হয়ে ১৪১ নম্বরে নেমে গেছে দলটি। সদ্য শেষ হওয়া সাফে চার ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে নিউজিল্যান্ড সফরে ভারতের আরেকটি দল স্বাগতিকদের কাছে দুটি ম্যাচে যথাক্রমে ৫-০ ও ৩-০ গোলে হেরেছে।এস এম/ ১৯ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×