হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: জোয়ান গার্সিয়ামাদ্রিদ,২০ নভেম্বর-বিশ্বের সেরা গোলকিপারদের ট্রান্সফার ভ্যালু বা দলবদলের সম্ভাব্য মূল্যের তালিকায় এখন সবার শীর্ষে রয়েছেন স্পেন ও বার্সেলোনার গোলকিপার জোয়ান গার্সিয়া। কাতালান ক্…


জোয়ান গার্সিয়া

মাদ্রিদ,২০ নভেম্বর-বিশ্বের সেরা গোলকিপারদের ট্রান্সফার ভ্যালু বা দলবদলের সম্ভাব্য মূল্যের তালিকায় এখন সবার শীর্ষে রয়েছেন স্পেন ও বার্সেলোনার গোলকিপার জোয়ান গার্সিয়া। কাতালান ক্লাবটির এই গোলরক্ষকের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ইউরো।

২৫ বছর বয়সী গার্সিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইতালি ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। তার সম্ভাব্য মূল্য ৭ কোটি ৯৯ লাখ ইউরো। গার্সিয়ার চেয়ে দুই বছরের বড় ডোনারুম্মার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদও ২০৩১ সালের জুন পর্যন্ত। অন্যদিকে, ৬ কোটি ৪২ লাখ ইউরো মূল্য নিয়ে তৃতীয় স্থানে আছেন বেলজিয়াম ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার সেন্নে ল্যামেন্স।

সিআইইএস ফুটবল অবজারভেটরি তাদের নিজস্ব পরিসংখ্যানভিত্তিক মডেল ব্যবহার করে এই তথ্য তৈরি করেছে। পুরোনো ও সাম্প্রতিক বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের সম্ভাব্য দলবদলের মূল্য নির্ধারণ করে এই মডেল।

আরও পড়ুন

১৫৭ রানের বিশাল লিড দক্ষিণ আফ্রিকার, তবুও বিশ্ব রেকর্ডের ইতিহাসে নাম লেখালেন লিটন দাস

শীর্ষ ১০-এ থাকা গোলকিপারদের মধ্যে সাতজনই প্রিমিয়ার লিগে খেলেন। বাকি তিনজন হলেন বার্সেলোনার গার্সিয়া, পিএসজির মাতভি সাফোনভ, যিনি নবম স্থানে রয়েছেন, এবং বায়ার্ন মিউনিখের জোনাস আরবিগ, যিনি আছেন দশম স্থানে।

ইংল্যান্ডের আলোচিত গোলকিপার জেমস ট্র্যাফোর্ড ৪ কোটি ৮৯ লাখ ইউরো সম্ভাব্য মূল্য নিয়ে তালিকার ১১তম স্থানে রয়েছেন। তিনি লিডসের হয়ে খেলেন।

শীর্ষ পাঁচ লিগের বাইরে সিআইইএস প্রতিবেদনের লেখকরা পোর্তোর গোলকিপার ডিয়েগো কস্তার কথা উল্লেখ করেছেন। মাতেই কোভার (পিএসভি আইন্দহোভেন) এবং ম্যাডস হারমানসেনের (ওয়েস্ট হ্যাম) চেয়ে এগিয়ে থেকে তিনি এই তালিকায় সবার ওপরে রয়েছেন। অন্যদিকে, লিভারপুলের মালিকানাধীন কেআরসি গেঙ্কের গোলকিপার লুকা ব্রুঘমান্স সেরা ১০০ জনের মধ্যে সবচেয়ে কম বয়সী। তার বয়স ১৮.৪ বছর এবং সম্ভাব্য মূল্য ২ কোটি ৩৮ লাখ ইউরো।

প্রথম ১০০ জনের তালিকায় অনূর্ধ্ব-২১ বয়সী বাকি মাত্র দুজন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন আরবি সালজবুর্গের ক্রিস্তিয়ান জাওইশিৎজকি, যার বয়স ১৯.৫ বছর, এবং ক্রুজেইরোর ওতাভিও, যার বয়স ২০.৯ বছর।

এস এম/ ২০ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া সম্পর্কিত তথ্য কী?

উত্তর: জোয়ান গার্সিয়ামাদ্রিদ,২০ নভেম্বর-বিশ্বের সেরা গোলকিপারদের ট্রান্সফার ভ্যালু বা দলবদলের সম্ভাব্য মূল্যের তালিকায় এখন সবার শীর্ষে রয়। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] জোয়ান গার্সিয়ামাদ্রিদ,২০ নভেম্বর-বিশ্বের সেরা গোলকিপারদের ট্রান্সফার ভ্যালু বা দলবদলের সম্ভাব্য মূল্যের তালিকায় এখন সবার শীর্ষে রয়েছেন স্পেন ও বার্সেলোনার গোলকিপার জোয়ান গার্সিয়া। কাতালান ক্লাবটির এই গোলরক্ষকের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ইউরো।২৫ বছর বয়সী গার্সিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইতালি ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। তার সম্ভাব্য মূল্য ৭ কোটি ৯৯ লাখ ইউরো। গার্সিয়ার চেয়ে দুই বছরের বড় ডোনারুম্মার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদও ২০৩১ সালের জুন পর্যন্ত। অন্যদিকে, ৬ কোটি ৪২ লাখ ইউরো মূল্য নিয়ে তৃতীয় স্থানে আছেন বেলজিয়াম ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার সেন্নে ল্যামেন্স।সিআইইএস ফুটবল অবজারভেটরি তাদের নিজস্ব পরিসংখ্যানভিত্তিক মডেল ব্যবহার করে এই তথ্য তৈরি করেছে। পুরোনো ও সাম্প্রতিক বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের সম্ভাব্য দলবদলের মূল্য নির্ধারণ করে এই মডেল।শীর্ষ ১০-এ থাকা গোলকিপারদের মধ্যে সাতজনই প্রিমিয়ার লিগে খেলেন। বাকি তিনজন হলেন বার্সেলোনার গার্সিয়া, পিএসজির মাতভি সাফোনভ, যিনি নবম স্থানে রয়েছেন, এবং বায়ার্ন মিউনিখের জোনাস আরবিগ, যিনি আছেন দশম স্থানে।ইংল্যান্ডের আলোচিত গোলকিপার জেমস ট্র্যাফোর্ড ৪ কোটি ৮৯ লাখ ইউরো সম্ভাব্য মূল্য নিয়ে তালিকার ১১তম স্থানে রয়েছেন। তিনি লিডসের হয়ে খেলেন।শীর্ষ পাঁচ লিগের বাইরে সিআইইএস প্রতিবেদনের লেখকরা পোর্তোর গোলকিপার ডিয়েগো কস্তার কথা উল্লেখ করেছেন। মাতেই কোভার (পিএসভি আইন্দহোভেন) এবং ম্যাডস হারমানসেনের (ওয়েস্ট হ্যাম) চেয়ে এগিয়ে থেকে তিনি এই তালিকায় সবার ওপরে রয়েছেন। অন্যদিকে, লিভারপুলের মালিকানাধীন কেআরসি গেঙ্কের গোলকিপার লুকা ব্রুঘমান্স সেরা ১০০ জনের মধ্যে সবচেয়ে কম বয়সী। তার বয়স ১৮.৪ বছর এবং সম্ভাব্য মূল্য ২ কোটি ৩৮ লাখ ইউরো।প্রথম ১০০ জনের তালিকায় অনূর্ধ্ব-২১ বয়সী বাকি মাত্র দুজন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন আরবি সালজবুর্গের ক্রিস্তিয়ান জাওইশিৎজকি, যার বয়স ১৯.৫ বছর, এবং ক্রুজেইরোর ওতাভিও, যার বয়স ২০.৯ বছর।এস এম/ ২০ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×