খুলনা,২২ নভেম্বর-খুলনার পুরাতন যশোর রোডের শিববাড়ি মোড় এলাকায় দেয়ালচিত্রে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার সকালে রেলওয়ে স্টেশনের দেয়ালে থাকা গ্রাফিতিতে কালি দেওয়ার চিত্র দেখা যায়। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
এর আগে গত ৬ নভেম্বর একই স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সে সময় সেখানে রবীন্দ্রনাথবিরোধী পোস্টারও সাঁটানো হয়। পরে সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশনায় ছবিটি আবার আঁকা হয়। শনিবার দিবাগত রাতে সেই গ্রাফিতিতেই আবার কালি দেওয়া হয়েছে।
কপ৩১ সম্মেলনে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ! ১,০৫৮ কোটি টাকায় পৌঁছানোর সুযোগ
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে দেখা হচ্ছে।’
এস এম/ ২২ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: খুলনায় দ্বিতীয়বারের মতো রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিল দুর্বৃত্তরা সম্পর্কিত তথ্য কী?
উত্তর: খুলনার পুরাতন যশোর রোডের শিববাড়ি মোড়খুলনা,২২ নভেম্বর-খুলনার পুরাতন যশোর রোডের শিববাড়ি মোড় এলাকায় দেয়ালচিত্রে আবারও রবীন্দ্রনাথ ঠাকুর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন