হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় নির্বাচনী প্রচারণাকালে অপহরণ চেষ্ঠা, মোটর সাইকেল জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১, ০৯:১০ পূর্বাহ্ন

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে ইউপি সদস্য প্রার্থীর প্রবাস ফেরত ছেলেকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্ঠা করেছে দুর্বৃত্তরা।

ওইসময় তাকে অনতিদুরে পাহাড়ে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

এ ঘটনার পর খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতবস্থায় ভিকটিমকে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করেছে। আহত যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার ছয়টার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাবাগান কোনাপাড়া সড়কে ঘটেছে এ ঘটনা।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ডুলাহাজারা ইউপির ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো.শওকত আলী বলেন, তিনি আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মেম্বার পদে আবারও প্রার্থী হয়েছেন।

গতকাল বিকালের দিকে আমার সদ্য প্রবাস ফেরত ছেলে জাহেদুল ইসলাম তুষার (২৪) ও পাড়া-প্রতিবেশি, কর্মী-সমর্থক এবং আত্মীয় স্বজন মিলে ৩নং ওয়ার্ডের মৌলভীকাটা ও কোনাপাড়া এলাকায় আমার প্রতীক ফুটবল মার্কার সমর্থনে প্রচারণা করতে যান।

তিনি বলেন, সন্ধ্যা ছয়টার দিকে আমার ছেলে ও কর্মী-সমর্থকরা প্রচারণা শেষে মালুমঘাট স্টেশনের দিকে ফিরছিলেন। ওইসময় হঠাৎ করে প্রতিদ্বন্দি অপর মেম্বার প্রার্থীর ছেলের নেতৃত্বে ৪-৫ জনের অস্ত্রধারী তিনটি মোটর সাইকেল যোগে এসে সড়কের কোনাপাড়া মোড়ে আমার ছেলের গতিরোধ করে।

এরপর তাঁরা অস্ত্রের মুখে আমার ছেলে তুষারকে অনতিদুরে পাহাড়ে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে ব্যাপক মারধর করে।

পরে বিষয়টি তাৎক্ষনিক আমি চকরিয়া থানার ওসিকে জানাই। এরপর এলাকাবাসিকে নিয়ে ছেলেকে উদ্ধারে পাহাড়ের দিকে যাই। ততক্ষনে এসআই মো.ফারুকের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে আমার ছেলেকে আহতবস্থায় উদ্ধার ও ঘটনায় জড়িতদের ফেলে যাওয়া একটি মোটর সাইকেল পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করেন।

ইউপি মেম্বার শওকত আলী জানান, এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

চকরিয়া থানার (ওসি) মুহাম্মদ ওসমান গনী বলেন, পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত এজাহার পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় নির্বাচনী প্রচারণাকালে অপহরণ চেষ্ঠা, মোটর সাইকেল জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় নির্বাচনী প্রচারণাকালে অপহরণ চেষ্ঠা, মোটর সাইকেল জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১, ০৯:১০ পূর্বাহ্ন
Print Image
এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে ইউপি সদস্য প্রার্থীর প্রবাস ফেরত ছেলেকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্ঠা করেছে দুর্বৃত্তরা। ওইসময় তাকে অনতিদুরে পাহাড়ে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনার পর খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতবস্থায় ভিকটিমকে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করেছে। আহত যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার ছয়টার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাবাগান কোনাপাড়া সড়কে ঘটেছে এ ঘটনা। ডুলাহাজারা ইউপির ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো.শওকত আলী বলেন, তিনি আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মেম্বার পদে আবারও প্রার্থী হয়েছেন। গতকাল বিকালের দিকে আমার সদ্য প্রবাস ফেরত ছেলে জাহেদুল ইসলাম তুষার (২৪) ও পাড়া-প্রতিবেশি, কর্মী-সমর্থক এবং আত্মীয় স্বজন মিলে ৩নং ওয়ার্ডের মৌলভীকাটা ও কোনাপাড়া এলাকায় আমার প্রতীক ফুটবল মার্কার সমর্থনে প্রচারণা করতে যান। তিনি বলেন, সন্ধ্যা ছয়টার দিকে আমার ছেলে ও কর্মী-সমর্থকরা প্রচারণা শেষে মালুমঘাট স্টেশনের দিকে ফিরছিলেন। ওইসময় হঠাৎ করে প্রতিদ্বন্দি অপর মেম্বার প্রার্থীর ছেলের নেতৃত্বে ৪-৫ জনের অস্ত্রধারী তিনটি মোটর সাইকেল যোগে এসে সড়কের কোনাপাড়া মোড়ে আমার ছেলের গতিরোধ করে। এরপর তাঁরা অস্ত্রের মুখে আমার ছেলে তুষারকে অনতিদুরে পাহাড়ে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে ব্যাপক মারধর করে। পরে বিষয়টি তাৎক্ষনিক আমি চকরিয়া থানার ওসিকে জানাই। এরপর এলাকাবাসিকে নিয়ে ছেলেকে উদ্ধারে পাহাড়ের দিকে যাই। ততক্ষনে এসআই মো.ফারুকের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে আমার ছেলেকে আহতবস্থায় উদ্ধার ও ঘটনায় জড়িতদের ফেলে যাওয়া একটি মোটর সাইকেল পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করেন। ইউপি মেম্বার শওকত আলী জানান, এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। চকরিয়া থানার (ওসি) মুহাম্মদ ওসমান গনী বলেন, পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত এজাহার পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×