হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের হাফেজ উল্লাহ ইয়াবাসহ চট্টগ্রামে আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ টেকনাফের হাফেজ উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৫ হাজার ১ শত ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে র‌্যাব জানায়। আটককৃত ব্যক্তি মোঃ হাফেজ উল্লাহ (৬৩) টেকনাফ থানার ডেইল পাড়া গ্রামের মৃত তমিম গোলালের ছেলে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় কর্ণফুলী থেকে তাকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী পাকা রাস্তার উপর র‌্যাবের একটি দল অস্থায়ী চেকপোষ্টে গাড়ী তল্লাশী করে। এসময় শহরমুখী এক ব্যক্তি গাড়ি থেকে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৫ হাজার ১ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামীর বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করছে। আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

টেকনাফের হাফেজ উল্লাহ ইয়াবাসহ চট্টগ্রামে আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের হাফেজ উল্লাহ ইয়াবাসহ চট্টগ্রামে আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ টেকনাফের হাফেজ উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৫ হাজার ১ শত ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে র‌্যাব জানায়। আটককৃত ব্যক্তি মোঃ হাফেজ উল্লাহ (৬৩) টেকনাফ থানার ডেইল পাড়া গ্রামের মৃত তমিম গোলালের ছেলে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় কর্ণফুলী থেকে তাকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী পাকা রাস্তার উপর র‌্যাবের একটি দল অস্থায়ী চেকপোষ্টে গাড়ী তল্লাশী করে। এসময় শহরমুখী এক ব্যক্তি গাড়ি থেকে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৫ হাজার ১ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করছে। আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×