হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ করে উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।

রাজধানীর পরীবাগের বাসিন্দা ব্যবসায়ী ফজলুল হক দুপুর সাড়ে ১২টায় বলেন, ঘণ্টাখানেক ধরে গ্রামীণফোনের কোনো সংযোগ পাচ্ছি না। তিনি উল্টো জানতে চান, গ্রামীণফোনের কি কোনো সমস্যা? আপনারা সাংবাদিকরা কেউ কিছু কি জানেন?

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

ময়মনসিংহের বাসিন্দা বিলকিস বানুর সঙ্গে হোয়াটআপে যোগাযোগ করলে তিনি বলেন, অনেকক্ষণ ধরে গ্রামীন ফোনের নেটওয়ার্ক পাচ্ছি না। কি হয়েছে জানি না। প্রথমে ভেবেছিলাম আমার মোবাইলের সেটিংস এর সমস্যা। এরপর ভাবলাম সিম নষ্ট হয়ে গেছে মনে হয়। খোঁজ নিয়ে জানতে পারি সবারই একই অবস্থা।

রাজধানীর লালবাগের বাসিন্দা নিম্ন আদালতের উকিল মো. জাবেদ ফেসবুকে লিখেন, ঘন্টা দুই ধরে গ্রামীন সিমের কোনো সংযোগ পাচ্ছি না। সবারই কি একই অবস্থা?

মিজানুর রহমান নামে একজন লিখেছেন, মোইল ফোনে নেটওয়ার্ক এর সমস্যা পাচ্ছেন কোন এলাকায়?

এবিষয়ে জানার জন্য গ্রামীন ফোনের কর্মকর্তাদের কাছে একাধিকবার ফোন করা হলেও কেউ ধরেননি।

তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, এ গ্রামীন ফোনের নেটওয়ার্ক ডাউন সম্পর্কে আমরাও জেনেছি। তবে কি হয়েছে জানি না। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

এর আগে অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গ্রাহক সেবার মান নিম্নমানের একারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ছয়মাস পর তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ করে উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন। রাজধানীর পরীবাগের বাসিন্দা ব্যবসায়ী ফজলুল হক দুপুর সাড়ে ১২টায় বলেন, ঘণ্টাখানেক ধরে গ্রামীণফোনের কোনো সংযোগ পাচ্ছি না। তিনি উল্টো জানতে চান, গ্রামীণফোনের কি কোনো সমস্যা? আপনারা সাংবাদিকরা কেউ কিছু কি জানেন? ময়মনসিংহের বাসিন্দা বিলকিস বানুর সঙ্গে হোয়াটআপে যোগাযোগ করলে তিনি বলেন, অনেকক্ষণ ধরে গ্রামীন ফোনের নেটওয়ার্ক পাচ্ছি না। কি হয়েছে জানি না। প্রথমে ভেবেছিলাম আমার মোবাইলের সেটিংস এর সমস্যা। এরপর ভাবলাম সিম নষ্ট হয়ে গেছে মনে হয়। খোঁজ নিয়ে জানতে পারি সবারই একই অবস্থা। রাজধানীর লালবাগের বাসিন্দা নিম্ন আদালতের উকিল মো. জাবেদ ফেসবুকে লিখেন, ঘন্টা দুই ধরে গ্রামীন সিমের কোনো সংযোগ পাচ্ছি না। সবারই কি একই অবস্থা? মিজানুর রহমান নামে একজন লিখেছেন, মোইল ফোনে নেটওয়ার্ক এর সমস্যা পাচ্ছেন কোন এলাকায়? এবিষয়ে জানার জন্য গ্রামীন ফোনের কর্মকর্তাদের কাছে একাধিকবার ফোন করা হলেও কেউ ধরেননি। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, এ গ্রামীন ফোনের নেটওয়ার্ক ডাউন সম্পর্কে আমরাও জেনেছি। তবে কি হয়েছে জানি না। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। এর আগে অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গ্রাহক সেবার মান নিম্নমানের একারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ছয়মাস পর তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×