হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অতিরিক্ত জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি পেয়েছে ভারত: প্রণয় ভার্মা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন


ঢাকা, ১২ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি সরবরাহ চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ।

বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তিনি জানান বাংলাদেশ সরকারের কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের আনুষ্ঠানিক চিঠি তিনি গ্রহণ করেছেন এবং তা দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

বৈঠকে দুই দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল আমদানি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ডিজেলের চাহিদা পূরণে ভারত ও চীনসহ বিভিন্ন বিকল্প উৎসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে ভারতের কাছ থেকে পূর্ব নির্ধারিত চুক্তির চেয়ে বেশি পরিমাণ ডিজেল আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। সেই বৈঠকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অতিরিক্ত জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি পেয়েছে ভারত: প্রণয় ভার্মা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অতিরিক্ত জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি পেয়েছে ভারত: প্রণয় ভার্মা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি সরবরাহ চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ।বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।তিনি জানান বাংলাদেশ সরকারের কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের আনুষ্ঠানিক চিঠি তিনি গ্রহণ করেছেন এবং তা দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।বৈঠকে দুই দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল আমদানি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ডিজেলের চাহিদা পূরণে ভারত ও চীনসহ বিভিন্ন বিকল্প উৎসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে ভারতের কাছ থেকে পূর্ব নির্ধারিত চুক্তির চেয়ে বেশি পরিমাণ ডিজেল আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে।এর আগে গত রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। সেই বৈঠকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×