হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০২ ফেব্রুয়ারি – একটা সময় বিরহের সিনেমার জন্য খুব জনপ্রিয় ছিলেন নায়ক বাপ্পারাজ। তাকে বলা হতো ব্যর্থ প্রেমের নায়ক! এখনকার যুগেও তরুণ ও নেটিজেনদের খুবই পছন্দের তিনি। কারণ ওই ‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন নেটিজেনরা। সম্প্রতি সেই ছবির একটি সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ ব্যাপক ভাইরাল হয়েছে। সে থেকে এখন আবার আলোচনায় এই নায়ক।

দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ। প্রস্তাব পেলেও মনের মতো চরিত্র না পাওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায়। তবে বাপ্পারাজ ভক্তদের জন্য এবার সুখবর! শোনা যাচ্ছে, ‘রক্তঋণ’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। জানা গেছে, এই ওয়েব সিরিজ দিয়ে বেরিয়ে আসছেন এক নতুন বাপ্পারাজ! ফিরছেন অস্ত্র হাতে, বাংলার দেবদাস তকমা পাওয়া নায়ককে অবশেষে দেখা মিলবে অ্যাকশন অবতারে!

নতুন এই সিরিজটির একঝলক ফেসবুকে নিজেই প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছেন বাপ্পারাজ। পোস্ট করা সেই টিজারের শুরুতেই দেখা যায়, একটি দরজা খুলে যায়। ভেতরে থেকে ভেসে আসে ‘প্রেমের সমাধি’ শিরোনামের গানটি। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। পাশে রাখা একটি পিস্তল।

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

সায়েম জোব্বার নামে কেউ একজন একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ। ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’ চমক দিয়েই সেই জোব্বার চরিত্রে সামনে আসেন বাপ্পারাজ।

ওয়েব সিরিজটির কাজ এখনও চলমান বলে জানিয়েছেন বাপ্পারাজ। বেশ কিছু অংশের শুটিংয়েও অংশ নিয়েছেন। বলেছেন, ‘এখনও কাজ শেষ হয়নি। কাজ চলছে। আরও কিছু কাজ গুছিয়ে নিই, তখন বিস্তারিত জানাব কাজটি নিয়ে।’

আইএ/ ০২ ফেব্রুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০২ ফেব্রুয়ারি – একটা সময় বিরহের সিনেমার জন্য খুব জনপ্রিয় ছিলেন নায়ক বাপ্পারাজ। তাকে বলা হতো ব্যর্থ প্রেমের নায়ক! এখনকার যুগেও তরুণ ও নেটিজেনদের খুবই পছন্দের তিনি। কারণ ওই ‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন নেটিজেনরা। সম্প্রতি সেই ছবির একটি সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ ব্যাপক ভাইরাল হয়েছে। সে থেকে এখন আবার আলোচনায় এই নায়ক।দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ। প্রস্তাব পেলেও মনের মতো চরিত্র না পাওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায়। তবে বাপ্পারাজ ভক্তদের জন্য এবার সুখবর! শোনা যাচ্ছে, ‘রক্তঋণ’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। জানা গেছে, এই ওয়েব সিরিজ দিয়ে বেরিয়ে আসছেন এক নতুন বাপ্পারাজ! ফিরছেন অস্ত্র হাতে, বাংলার দেবদাস তকমা পাওয়া নায়ককে অবশেষে দেখা মিলবে অ্যাকশন অবতারে!নতুন এই সিরিজটির একঝলক ফেসবুকে নিজেই প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছেন বাপ্পারাজ। পোস্ট করা সেই টিজারের শুরুতেই দেখা যায়, একটি দরজা খুলে যায়। ভেতরে থেকে ভেসে আসে ‘প্রেমের সমাধি’ শিরোনামের গানটি। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। পাশে রাখা একটি পিস্তল।সায়েম জোব্বার নামে কেউ একজন একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ। ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’ চমক দিয়েই সেই জোব্বার চরিত্রে সামনে আসেন বাপ্পারাজ।ওয়েব সিরিজটির কাজ এখনও চলমান বলে জানিয়েছেন বাপ্পারাজ। বেশ কিছু অংশের শুটিংয়েও অংশ নিয়েছেন। বলেছেন, ‘এখনও কাজ শেষ হয়নি। কাজ চলছে। আরও কিছু কাজ গুছিয়ে নিই, তখন বিস্তারিত জানাব কাজটি নিয়ে।’আইএ/ ০২ ফেব্রুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×