শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

অপহৃত শিশু উদ্ধার: পুলিশ কর্মকর্তা মাসুদকে ওমর সানীর অভিনন্দন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই পুলিশ কর্মকর্তাকে সাধুবাদ জানান। মূলত, রাজধানীর খিলগাঁও থেকে অপহৃত এক স্কুলছাত্রকে দ্রুততম সময়ে উদ্ধারের ঘটনায় পুলিশের এই তৎপরতার প্রশংসা করেন তিনি।

ওমর সানী তার পোস্টে লেখেন, ‘অভিনন্দন ডিসি মাসুদ, একটি সন্তানকে দ্রুত উদ্ধার করার জন্য।’ একইসঙ্গে এই উদ্ধার অভিযানের নেপথ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা। জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অপহৃত ছাত্রের বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। প্রসঙ্গত, ওমর সানী বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন। সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গিয়েছিল। বর্তমানে তিনি নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে ফেসবুকে সরব থাকেন।

এসএএস/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: