হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবসরের পর প্রথম নিজ জেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ জুন ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


কিশোরগঞ্জ, ১৯ জুন – অবসরের পর প্রথমবারের মতো নিজ জেলা কিশোরগঞ্জে গেলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার বিকাল সোয়া ৩টার দিকে হেলিকপ্টারে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে পৌঁছান তিনি।

এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ-সদস্য ও আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মো. শাম্মী হাসিনা পারভীন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এমএ আফজল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-মামুনসহ প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

আরও পড়ুন

‘সংশোধন নয়, প্রহসন চলছে’— সংসদ ভবনের সভা বর্জন করে কী বিস্ফোরক বার্তা দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম?

শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম থেকে আবদুল হামিদ প্রথমে যান সার্কিট হাউজে। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন সাবেক এ রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতি, জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সার্কিট হাউজ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আবদুল হামিদকে কিশোরগঞ্জ শহরের খরমপট্টির বাসায় পৌঁছে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মোটরসাইকেল বহর। বাসার গেটেও স্বজন-শুভার্থীদের পুষ্পবৃষ্টিতে সিক্ত হন তিনি।

এ সময় সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘নিজ জেলায় এসে সবার সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগছে। আবহাওয়া খারাপ থাকায় এক ঘণ্টা আগে আসতে হয়েছে। আমি ভালো আছি। তোমরা কেমন আছ? এবার কিশোরগঞ্জে অনেক দিন থাকব। পরে সবার সঙ্গে কথা বলব। ২৫ জুন মিঠামইনে যাব, সেখানে হাওড়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করব।’

সূত্র: যুগান্তর
আইএ/ ১৯ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অবসরের পর প্রথম নিজ জেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবসরের পর প্রথম নিজ জেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিশোরগঞ্জ, ১৯ জুন – অবসরের পর প্রথমবারের মতো নিজ জেলা কিশোরগঞ্জে গেলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার বিকাল সোয়া ৩টার দিকে হেলিকপ্টারে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে পৌঁছান তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ-সদস্য ও আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মো. শাম্মী হাসিনা পারভীন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এমএ আফজল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-মামুনসহ প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম থেকে আবদুল হামিদ প্রথমে যান সার্কিট হাউজে। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন সাবেক এ রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতি, জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন। সার্কিট হাউজ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আবদুল হামিদকে কিশোরগঞ্জ শহরের খরমপট্টির বাসায় পৌঁছে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মোটরসাইকেল বহর। বাসার গেটেও স্বজন-শুভার্থীদের পুষ্পবৃষ্টিতে সিক্ত হন তিনি। এ সময় সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘নিজ জেলায় এসে সবার সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগছে। আবহাওয়া খারাপ থাকায় এক ঘণ্টা আগে আসতে হয়েছে। আমি ভালো আছি। তোমরা কেমন আছ? এবার কিশোরগঞ্জে অনেক দিন থাকব। পরে সবার সঙ্গে কথা বলব। ২৫ জুন মিঠামইনে যাব, সেখানে হাওড়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করব।’ সূত্র: যুগান্তরআইএ/ ১৯ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×