ওয়াশিংটন, ০৮ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন যেন অবৈধ অভিবাসীদের নতুন আদমশুমারিতে আর গণনায় রাখা না হয়। দেশটিতে প্রতি ১০ বছর অন্তর এই আদমশুমারি অনুষ্ঠিত হয় এবং এটি জনসংখ্যা, সরকারি তহবিল বণ্টন ও কংগ্রেসীয় আসন বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, যারা আমাদের দেশে অবৈধভাবে রয়েছে, তারা আদমশুমারিতে গণ্য হবে না।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
তিনি আরও জানান, কমার্স ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যাতে তারা আধুনিক তথ্য ও ২০২৪ সালের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে একটি নতুন ও সঠিক জরিপ তৈরি করে। পরবর্তী আদমশুমারি ২০৩০ সালে হওয়ার কথা।
ট্রাম্প এর আগেও ২০১০ সালের আদমশুমারিতে নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্ন যুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সে উদ্যোগ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ২০১৯ সালে বাতিল করে দেয়।
বিশেষজ্ঞ ও সমালোচকদের মতে, অভিবাসীদের বাদ দিলে অনেক এলাকা ফেডারেল ফান্ডিং ও কংগ্রেসীয় প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ আগস্ট ২০২৫




মন্তব্য করুন