কক্সবাজারের রামু এলাকায় অবৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৮টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
রামু থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রামু থানা, হিমছড়ি ফাঁড়ি এবং গর্জনিয়া তদন্ত কেন্দ্রের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন স্থান থেকে মোট ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ যানবাহন চলাচল রোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল যানবাহন চালককে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রেখে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে।




মন্তব্য করুন