হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লী, ২৬ নভেম্বর – ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) মারা যান তিনি। মৃত্যুকারে তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়, শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হয় মনমোহন সিংকে। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এক বিবৃতিতে এআইআইএমএস বলেছে, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে অজ্ঞান হয়ে যান তিনি। হাসপাতালে আনার পর চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯ টা ৫১মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

২০০৯ সালে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি। বয়সজনিত অসুস্থতার কারণে সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ড. মনমোহন সিং ১৯৭১ সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে সরকারি কর্মজীবন শুরু করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দেশটির অর্থনৈতিক সংস্কারের এক নতুন অধ্যায় সূচিত হয়।

৯২ বছর বয়সী এই প্রবীণ নেতার মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদানকে স্মরণ করে রাজনৈতিক নেতারা শ্রদ্ধা জানাচ্ছেন।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি মনমোহন সিংয়ের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে নিজে ডুব দিয়েছেন স্মৃতির সাগরে। তিনি যে সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময়ে প্রধানমন্ত্রীর পদে ছিলেন মনমোহন। সেই সময়ের স্মৃতি রোমন্থন করেছেন মোদি। জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায়ই তার কথা হত। নানা বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লী, ২৬ নভেম্বর – ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) মারা যান তিনি। মৃত্যুকারে তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর এনডিটিভিরপ্রতিবেদনে বলা হয়, শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হয় মনমোহন সিংকে। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক।এক বিবৃতিতে এআইআইএমএস বলেছে, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে অজ্ঞান হয়ে যান তিনি। হাসপাতালে আনার পর চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯ টা ৫১মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।২০০৯ সালে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি। বয়সজনিত অসুস্থতার কারণে সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।ড. মনমোহন সিং ১৯৭১ সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে সরকারি কর্মজীবন শুরু করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দেশটির অর্থনৈতিক সংস্কারের এক নতুন অধ্যায় সূচিত হয়।৯২ বছর বয়সী এই প্রবীণ নেতার মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদানকে স্মরণ করে রাজনৈতিক নেতারা শ্রদ্ধা জানাচ্ছেন।ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি মনমোহন সিংয়ের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে নিজে ডুব দিয়েছেন স্মৃতির সাগরে। তিনি যে সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময়ে প্রধানমন্ত্রীর পদে ছিলেন মনমোহন। সেই সময়ের স্মৃতি রোমন্থন করেছেন মোদি। জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায়ই তার কথা হত। নানা বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×