হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অযোধ্যায় মহা ধুমধামে রাম মন্দির উদ্বোধন করলেন মোদি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২২ জানুয়ারি – নানা বিতর্ক উপেক্ষা করে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

২০১৯ সালে অযোধ্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জায়গাটি একটি ট্রাস্টকে দেয়া যেতে পারে এবং সেখানে একটি রাম মন্দির তৈরি করা যেতে পারে। এরপর ২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি। প্রায় ১৮ হাজার কোটি রুপি ব্যয়ে মন্দিরটি নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। কাজ সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার আচার। ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হয়। এ সময় সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন মোদি। ‘প্রাণপ্রতিষ্ঠা’ ৮৪ সেকেন্ডে হলেও অযোধ্যার রামমন্দিরে সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলে এক ঘণ্টার বেশি সময় ধরে।

রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে প্রায় ৮ হাজার অতিথিসহ লাখ লাখ দর্শনার্থী সেখানে উপস্থিত হয়েছেন। আমন্ত্রণ পেয়েছেন বলিউডের সেলিব্রেটিরাও। উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ড্রোন, স্নাইপার এবং বোমা ডিস্পোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অযোধ্যায় মহা ধুমধামে রাম মন্দির উদ্বোধন করলেন মোদি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অযোধ্যায় মহা ধুমধামে রাম মন্দির উদ্বোধন করলেন মোদি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২২ জানুয়ারি – নানা বিতর্ক উপেক্ষা করে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের উদ্বোধন ঘোষণা করেন তিনি। ২০১৯ সালে অযোধ্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জায়গাটি একটি ট্রাস্টকে দেয়া যেতে পারে এবং সেখানে একটি রাম মন্দির তৈরি করা যেতে পারে। এরপর ২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি। প্রায় ১৮ হাজার কোটি রুপি ব্যয়ে মন্দিরটি নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। কাজ সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার আচার। ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হয়। এ সময় সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন মোদি। ‘প্রাণপ্রতিষ্ঠা’ ৮৪ সেকেন্ডে হলেও অযোধ্যার রামমন্দিরে সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলে এক ঘণ্টার বেশি সময় ধরে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে প্রায় ৮ হাজার অতিথিসহ লাখ লাখ দর্শনার্থী সেখানে উপস্থিত হয়েছেন। আমন্ত্রণ পেয়েছেন বলিউডের সেলিব্রেটিরাও। উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ড্রোন, স্নাইপার এবং বোমা ডিস্পোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২২ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×