হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অস্তিত্ব সংকটে আফ্রিকান পেঙ্গুইন: ৩০ বছরে সংখ্যা কমেছে ৮০ শতাংশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন


প্রিটোরিয়া, ৪ ফেব্রুয়ারি – দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার উপকূলীয় অঞ্চলের অন্যতম আকর্ষণ আফ্রিকান পেঙ্গুইন বর্তমানে চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য, যেখানে দেখা গেছে গত তিন দশকে এই প্রাণীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রজননক্ষম আফ্রিকান পেঙ্গুইন টিকে আছে মাত্র ১০ হাজার জোড়া। এই সংকটের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তীব্র খাদ্য সংকট ও অনাহারকে।

পেঙ্গুইনদের প্রধান খাদ্যতালিকায় রয়েছে সার্ডিন ও অ্যাঙ্কোভি জাতীয় মাছ, কিন্তু অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রে এসব মাছের প্রাপ্যতা আশঙ্কাজনক হারে কমে গেছে। পর্যাপ্ত খাবারের অভাবে পেঙ্গুইনদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। যেখানে একটি সুস্থ পেঙ্গুইনের ওজন সচরাচর ৪ কেজি হওয়ার কথা, সেখানে বর্তমানে তা কমে ২ কেজির নিচে নেমে এসেছে।

আরও পড়ুন

সামরিক আক্রমণ কি তবে শেষ? ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণায় উত্তাল মধ্যপ্রাচ্যের রাজনীতি

ক্ষুধার জ্বালায় অনেক সময় পেঙ্গুইনরা সমুদ্রের পাথর গিলে ফেলছে যা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়া পর্যাপ্ত পুষ্টির অভাবে এদের পালক বদলানোর স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়াও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খাদ্য সংকট ছাড়াও সমুদ্রের তেলদূষণ, প্লাস্টিক বর্জ্য, বার্ড ফ্লু এবং জাহাজ চলাচলের উচ্চ শব্দ এদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ ছয়টি নির্দিষ্ট এলাকায় আগামী ১০ বছরের জন্য মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। পাশাপাশি ‘স্যানকব’ নামের একটি সংস্থা অসুস্থ পেঙ্গুইনদের চিকিৎসা সেবা প্রদান এবং কৃত্রিমভাবে কলোনি তৈরি করে তাদের বংশবৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কার্যকর ও বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে এই বিরল প্রজাতির পেঙ্গুইন পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারে, যা সামগ্রিক সামুদ্রিক পরিবেশের জন্য এক অশনিসংকেত।

এএম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

অস্তিত্ব সংকটে আফ্রিকান পেঙ্গুইন: ৩০ বছরে সংখ্যা কমেছে ৮০ শতাংশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অস্তিত্ব সংকটে আফ্রিকান পেঙ্গুইন: ৩০ বছরে সংখ্যা কমেছে ৮০ শতাংশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] প্রিটোরিয়া, ৪ ফেব্রুয়ারি – দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার উপকূলীয় অঞ্চলের অন্যতম আকর্ষণ আফ্রিকান পেঙ্গুইন বর্তমানে চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য, যেখানে দেখা গেছে গত তিন দশকে এই প্রাণীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রজননক্ষম আফ্রিকান পেঙ্গুইন টিকে আছে মাত্র ১০ হাজার জোড়া। এই সংকটের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তীব্র খাদ্য সংকট ও অনাহারকে।পেঙ্গুইনদের প্রধান খাদ্যতালিকায় রয়েছে সার্ডিন ও অ্যাঙ্কোভি জাতীয় মাছ, কিন্তু অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রে এসব মাছের প্রাপ্যতা আশঙ্কাজনক হারে কমে গেছে। পর্যাপ্ত খাবারের অভাবে পেঙ্গুইনদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। যেখানে একটি সুস্থ পেঙ্গুইনের ওজন সচরাচর ৪ কেজি হওয়ার কথা, সেখানে বর্তমানে তা কমে ২ কেজির নিচে নেমে এসেছে।ক্ষুধার জ্বালায় অনেক সময় পেঙ্গুইনরা সমুদ্রের পাথর গিলে ফেলছে যা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়া পর্যাপ্ত পুষ্টির অভাবে এদের পালক বদলানোর স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়াও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খাদ্য সংকট ছাড়াও সমুদ্রের তেলদূষণ, প্লাস্টিক বর্জ্য, বার্ড ফ্লু এবং জাহাজ চলাচলের উচ্চ শব্দ এদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ ছয়টি নির্দিষ্ট এলাকায় আগামী ১০ বছরের জন্য মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। পাশাপাশি ‘স্যানকব’ নামের একটি সংস্থা অসুস্থ পেঙ্গুইনদের চিকিৎসা সেবা প্রদান এবং কৃত্রিমভাবে কলোনি তৈরি করে তাদের বংশবৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কার্যকর ও বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে এই বিরল প্রজাতির পেঙ্গুইন পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারে, যা সামগ্রিক সামুদ্রিক পরিবেশের জন্য এক অশনিসংকেত।এএম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×