হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রমের প্রতিবেদন ইসিতে পাঠানোর নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন


ঢাকা, ১২ জানুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে এবং নির্বাচনপূর্ব অনিয়ম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল কর্তৃক গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে আয়োজন এবং নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে পরিপত্র-৯ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সেলটির কার্যপরিধি অনুযায়ী গৃহীত সব কার্যক্রমের প্রতিবেদন নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনার আলোকে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের নামের তালিকা (মোবাইল নম্বরসহ) জরুরিভাবে ইসি সচিবালয়ে পাঠানোর জন্য সব রিটার্নিং অফিসারকে অনুরোধ জানানো হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করতে হবে। এই সেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর মনোনীত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রমের প্রতিবেদন ইসিতে পাঠানোর নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রমের প্রতিবেদন ইসিতে পাঠানোর নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জানুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে এবং নির্বাচনপূর্ব অনিয়ম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল কর্তৃক গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে আয়োজন এবং নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে পরিপত্র-৯ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সেলটির কার্যপরিধি অনুযায়ী গৃহীত সব কার্যক্রমের প্রতিবেদন নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।ইসির নির্দেশনার আলোকে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের নামের তালিকা (মোবাইল নম্বরসহ) জরুরিভাবে ইসি সচিবালয়ে পাঠানোর জন্য সব রিটার্নিং অফিসারকে অনুরোধ জানানো হয়েছে।পরিপত্রে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করতে হবে। এই সেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর মনোনীত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×