কক্সবাজার, ২৪ আগস্ট – আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। এ কারণে সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই বলেই শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক।
শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
সালাহউদ্দিন বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হওয়ায়, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তাই আওয়ামী লীগ ও হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
তিনি আরও বলেন, সারাদেশকে কারাগারে পরিণত করেছিলেন ফ্যাসিস্ট হাসিনা। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি-ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।
নির্বাচনী মৌসুম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে।
চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, এমএ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদু রহিম, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মাতামুহুরী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাবু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকারিয়া লিটন, কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুস ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ আগস্ট ২০২৫




মন্তব্য করুন