হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আকাশে উড়ার আগেই যাত্রীদের সামনে ক্রুর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


লন্ডন, ০৭ জানুয়ারি – উড্ডয়নের আগেই যাত্রীদের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিমানের এক কেবিন ক্রু। লন্ডন থেকে উড্ডয়নের আগেই ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে এ ঘটনা ঘটে। শনিবার (০৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের দিন লন্ডনের হিথ্রু বিমানবন্দর থেকে হংকংয়ে যাত্রার প্রস্তুতি চলছিল। এমনকি যাত্রার জন্য বিমানটির দরজাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫২ বছর বয়সী কেবিন ক্রু।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

মারা যাওয়া ওই কেবিন ক্রুর পরিচয় জানানো হয়নি। তার মৃত্যুর সময় বিমানের যাত্রীরা নিজেদের আসনে সিটবেল্ট বেঁধে বসেছিলেন। এমন সময় তিনি বিমানের পেছনে ঢলে পড়ে যান।

ঢলে পড়ার সাথে সাথে ওই ক্রুকে রক্ষায় এগিয়ে আসেন এক যাত্রী এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর পাইলট বিমানে জরুরিভাবে চিকিৎসক কেউ আছেন কিনা তা জানিয়ে ঘোষণা দেন। যদিও এত চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে বিমানটি মেডিকেল ইমারজেন্সির জন্য যাত্রা বাতিল করে।

এ ঘটনার পর একটি বিবৃতি দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। সেখানে বলা হয়েছে, এই কঠিন সময়ে আমরা আমদের সহকর্মী ক্রুর পরিবার ও তার বন্ধুবান্ধবদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রিটিশ এয়ারওয়েজের দ্বিতীয় ক্রু সদস্যের মৃত্যু হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আকাশে উড়ার আগেই যাত্রীদের সামনে ক্রুর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আকাশে উড়ার আগেই যাত্রীদের সামনে ক্রুর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ০৭ জানুয়ারি – উড্ডয়নের আগেই যাত্রীদের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিমানের এক কেবিন ক্রু। লন্ডন থেকে উড্ডয়নের আগেই ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে এ ঘটনা ঘটে। শনিবার (০৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের দিন লন্ডনের হিথ্রু বিমানবন্দর থেকে হংকংয়ে যাত্রার প্রস্তুতি চলছিল। এমনকি যাত্রার জন্য বিমানটির দরজাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫২ বছর বয়সী কেবিন ক্রু। মারা যাওয়া ওই কেবিন ক্রুর পরিচয় জানানো হয়নি। তার মৃত্যুর সময় বিমানের যাত্রীরা নিজেদের আসনে সিটবেল্ট বেঁধে বসেছিলেন। এমন সময় তিনি বিমানের পেছনে ঢলে পড়ে যান। ঢলে পড়ার সাথে সাথে ওই ক্রুকে রক্ষায় এগিয়ে আসেন এক যাত্রী এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর পাইলট বিমানে জরুরিভাবে চিকিৎসক কেউ আছেন কিনা তা জানিয়ে ঘোষণা দেন। যদিও এত চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে বিমানটি মেডিকেল ইমারজেন্সির জন্য যাত্রা বাতিল করে। এ ঘটনার পর একটি বিবৃতি দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। সেখানে বলা হয়েছে, এই কঠিন সময়ে আমরা আমদের সহকর্মী ক্রুর পরিবার ও তার বন্ধুবান্ধবদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রিটিশ এয়ারওয়েজের দ্বিতীয় ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। সূত্র: কালবেলাআইএ/ ০৭ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×