হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ- উখিয়া-টেকনাফ উপজেলা রুকন সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর ৩টায় এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার জেলা জামায়াতের অফিস সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহাজাহান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়। এই নির্বাচনকে সামনে রেখে তিনি সংগঠনের রুকন ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা নিজেদের সংগঠনকে আরও শৃঙ্খলিত ও শক্তিশালী করেন। এর মাধ্যমে নির্বাচনসহ অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডে সংগঠন আরও কার্যকরভাবে অংশ নিতে পারে।

এছাড়া, তিনি রুকন ভাইদের (সংগঠনের মূল সদস্য বা দায়িত্বশীলরা) প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছেন—তাঁদের নৈতিক আদর্শ, দায়িত্ববোধ, এবং সক্রিয় অংশগ্রহণ যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ, তারা যেন শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও মানুষের পাশে দাঁড়ায়, সমাজের উন্নয়নে ভূমিকা রাখে।

সম্মেলনের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত এবং দারসুল কুরআন পেশ করেন জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজারের মাওলানা শফিউল হক জিহাদী।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান। সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী। জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর হোসেন সিদ্দিকী। উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল। টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিক উল্লাহ, উখিয়া উপজেলা নায়েবে আমীর মৌলানা নুরুল হক, উপজেলা নায়েবে আমীর মৌলানা আব্দু সোবহান, উখিয়া উপজেলা সেক্রটারি মৌলানা সোলতান আহাম্মদ, টেকনাফ উপজেলা মৌলানা ফুরকান প্রমুখ।

বক্তারা রুকনদের প্রতি আদর্শিক স্থিতিশীলতা, কর্মী গঠনে মনোযোগ এবং দেশব্যাপী সংগঠনের ভূমিকাকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান। সম্মেলনজুড়ে ছিল প্রেরণা, দায়িত্ববোধ ও আত্মসমীক্ষার আবহ। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ- উখিয়া-টেকনাফ উপজেলা রুকন সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ- উখিয়া-টেকনাফ উপজেলা রুকন সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
Print Image
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুর ৩টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার জেলা জামায়াতের অফিস সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহাজাহান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়। এই নির্বাচনকে সামনে রেখে তিনি সংগঠনের রুকন ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা নিজেদের সংগঠনকে আরও শৃঙ্খলিত ও শক্তিশালী করেন। এর মাধ্যমে নির্বাচনসহ অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডে সংগঠন আরও কার্যকরভাবে অংশ নিতে পারে। এছাড়া, তিনি রুকন ভাইদের (সংগঠনের মূল সদস্য বা দায়িত্বশীলরা) প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছেন—তাঁদের নৈতিক আদর্শ, দায়িত্ববোধ, এবং সক্রিয় অংশগ্রহণ যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ, তারা যেন শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও মানুষের পাশে দাঁড়ায়, সমাজের উন্নয়নে ভূমিকা রাখে। সম্মেলনের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত এবং দারসুল কুরআন পেশ করেন জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজারের মাওলানা শফিউল হক জিহাদী। সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান। সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী। জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর হোসেন সিদ্দিকী। উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল। টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিক উল্লাহ, উখিয়া উপজেলা নায়েবে আমীর মৌলানা নুরুল হক, উপজেলা নায়েবে আমীর মৌলানা আব্দু সোবহান, উখিয়া উপজেলা সেক্রটারি মৌলানা সোলতান আহাম্মদ, টেকনাফ উপজেলা মৌলানা ফুরকান প্রমুখ। বক্তারা রুকনদের প্রতি আদর্শিক স্থিতিশীলতা, কর্মী গঠনে মনোযোগ এবং দেশব্যাপী সংগঠনের ভূমিকাকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান। সম্মেলনজুড়ে ছিল প্রেরণা, দায়িত্ববোধ ও আত্মসমীক্ষার আবহ। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×