হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন সামনে রেখে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি করল সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা প্রদানে নতুন বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। আগমনী ভিসা (অন অ্যারাইভাল ভিসা)সহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে।

সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্দেশনা অনুযায়ী, বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ এবং পরবর্তীতে জারি করা প্রজ্ঞাপনগুলোর শর্ত যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা মিশন থেকে সুনির্দিষ্ট ভিসা ইস্যু করতে হবে। একইভাবে, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্রের শর্ত মেনে বিনা ভিসায় আগতদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে।

অন অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, হোটেল বা আবাসস্থলের তথ্য, ফিরতি টিকিটসহ সব প্রয়োজনীয় নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। কোনো অনিয়ম, অসঙ্গতি বা সন্দেহ দেখা দিলে ভিসা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌ-বন্দর কর্তৃপক্ষকে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) বরাবর ইমেইলে পাঠাতে হবে।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচন সামনে রেখে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি করল সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন সামনে রেখে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি করল সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা প্রদানে নতুন বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। আগমনী ভিসা (অন অ্যারাইভাল ভিসা)সহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে।সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।নির্দেশনা অনুযায়ী, বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ এবং পরবর্তীতে জারি করা প্রজ্ঞাপনগুলোর শর্ত যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা মিশন থেকে সুনির্দিষ্ট ভিসা ইস্যু করতে হবে। একইভাবে, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্রের শর্ত মেনে বিনা ভিসায় আগতদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে।অন অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, হোটেল বা আবাসস্থলের তথ্য, ফিরতি টিকিটসহ সব প্রয়োজনীয় নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। কোনো অনিয়ম, অসঙ্গতি বা সন্দেহ দেখা দিলে ভিসা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌ-বন্দর কর্তৃপক্ষকে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) বরাবর ইমেইলে পাঠাতে হবে।এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×