হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ আগস্ট – আজ (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সচিবালয়ের নবনির্মিত ২০তলা (১ নম্বর) ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বৈঠক উপলক্ষে সচিবালয়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা। জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে ১ ও ২ নম্বর গেট দিয়ে অফিসে প্রবেশ করতে হবে।

বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৯টার আগেই উপস্থিত থাকতে বলা হয়েছে। উপদেষ্টা ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি বেজমেন্ট বা ভবনের সামনের রাস্তায় পার্ক করা যাবে না।

সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা ও আমন্ত্রিত কর্মকর্তাদের ৫ নম্বর গেট ব্যবহার করে সকাল ১০টার আগে নিরাপত্তা পাসসহ সম্মেলন কক্ষে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে নামিয়ে দিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের পার্কিংয়ে রাখা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৭ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ আগস্ট – আজ (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সচিবালয়ের নবনির্মিত ২০তলা (১ নম্বর) ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেয়ার সম্ভাবনা রয়েছে।বৈঠক উপলক্ষে সচিবালয়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা। জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে ১ ও ২ নম্বর গেট দিয়ে অফিসে প্রবেশ করতে হবে।বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৯টার আগেই উপস্থিত থাকতে বলা হয়েছে। উপদেষ্টা ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি বেজমেন্ট বা ভবনের সামনের রাস্তায় পার্ক করা যাবে না।সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা ও আমন্ত্রিত কর্মকর্তাদের ৫ নম্বর গেট ব্যবহার করে সকাল ১০টার আগে নিরাপত্তা পাসসহ সম্মেলন কক্ষে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে নামিয়ে দিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের পার্কিংয়ে রাখা হবে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৭ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×