হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আনিসুল হক ও তার বান্ধবীসহ চারজনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৯:২০ অপরাহ্ন


ঢাকা, ১১ জানুয়ারি – সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বান্ধবী তৌফিকা করিমসহ চারজনের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (১১ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির নবম বৈঠক শুরু

তিনি জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে প্রাথমিকভাবে জানা গেছে— আনিসুল হক, তৌফিকা করিম, মো. রাশেদুল কাওসার ভুঞা জীবন ও মো. কামরুজ্জামান পরস্পর যোগসাজশে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ আদায় করেছেন।

অনুসন্ধানে দেখা যায়, চক্রটি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (এনবিপি) গুলশান শাখার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে নিয়মিত ১০ লাখ টাকা করে চাঁদা আদায় করত। অভিযোগ সংশ্লিষ্ট মো. কামরুজ্জামান ২০১৫ সালে এনবিপির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। এরপর তিনি তৌফিকা করিমের মালিকানাধীন ‘সিরাজুল হক অ্যাসোসিয়েটস’ নামের ল’ ফার্মের সঙ্গে নামমাত্র আইনি পরামর্শ চুক্তির মাধ্যমে নিয়মিত অর্থ তার ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করতেন।

সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র এনবিপি থেকেই এই চক্র ১০ কোটি ৮০ লাখ টাকা আদায় করে। পাশাপাশি তৌফিকা করিমের ব্যক্তিগত ব্যাংক হিসাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আরও প্রায় ১০ কোটি ৬০ লাখ টাকা জমার তথ্য পাওয়া গেছে।

এ সব তথ্য-প্রমাণের ভিত্তিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। একই সঙ্গে আদালতের আদেশে তৌফিকা করিমের নামে বিভিন্ন ব্যাংকের ২৬টি হিসাব নম্বরে জমা থাকা ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা জব্দ (ফ্রিজ) করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, অজ্ঞাত আসামিদের শনাক্তকরণ এবং অর্থপাচার দমনে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

আনিসুল হক ও তার বান্ধবীসহ চারজনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আনিসুল হক ও তার বান্ধবীসহ চারজনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ জানুয়ারি – সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বান্ধবী তৌফিকা করিমসহ চারজনের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।রোববার (১১ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে প্রাথমিকভাবে জানা গেছে— আনিসুল হক, তৌফিকা করিম, মো. রাশেদুল কাওসার ভুঞা জীবন ও মো. কামরুজ্জামান পরস্পর যোগসাজশে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ আদায় করেছেন।অনুসন্ধানে দেখা যায়, চক্রটি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (এনবিপি) গুলশান শাখার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে নিয়মিত ১০ লাখ টাকা করে চাঁদা আদায় করত। অভিযোগ সংশ্লিষ্ট মো. কামরুজ্জামান ২০১৫ সালে এনবিপির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। এরপর তিনি তৌফিকা করিমের মালিকানাধীন ‘সিরাজুল হক অ্যাসোসিয়েটস’ নামের ল’ ফার্মের সঙ্গে নামমাত্র আইনি পরামর্শ চুক্তির মাধ্যমে নিয়মিত অর্থ তার ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করতেন।সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র এনবিপি থেকেই এই চক্র ১০ কোটি ৮০ লাখ টাকা আদায় করে। পাশাপাশি তৌফিকা করিমের ব্যক্তিগত ব্যাংক হিসাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আরও প্রায় ১০ কোটি ৬০ লাখ টাকা জমার তথ্য পাওয়া গেছে।এ সব তথ্য-প্রমাণের ভিত্তিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। একই সঙ্গে আদালতের আদেশে তৌফিকা করিমের নামে বিভিন্ন ব্যাংকের ২৬টি হিসাব নম্বরে জমা থাকা ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা জব্দ (ফ্রিজ) করা হয়েছে।সিআইডি জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, অজ্ঞাত আসামিদের শনাক্তকরণ এবং অর্থপাচার দমনে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।এনএন/ ১১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×