কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ-১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাদিমুড়া ক্যাম্পের মাহমুদ উল্লাহর বসতঘরের পাশে টিনের বাউন্ডারির ভেতরে একটি ফাঁকা জায়গায় ইয়াবাগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।
অন্যত্র পাচারের উদ্দেশ্যে একটি মাদক পাচারকারী চক্র এসব ইয়াবা সেখানে লুকিয়ে রেখেছিল বলে জানা গেছে। খবর পেয়ে এপিবিএনের একটি দল ওই স্থানে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো
উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার কর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।



মন্তব্য করুন