হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ জুলাই ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

সিলেট, ১৬ জুলাই – সিলেটে বৃষ্টি হয়েছে ২৫ মিনিটের মতো। তাতেই পানি নিষ্কাশন ব্যবস্থার আলগা চিত্র ফুটে উঠেছে। মাঠ পরিচর্যা, পরিদর্শন আর আলাপ মিলিয়ে ঘণ্টাখানের পরে তিন ওভার কমিয়ে শুরু হয় ম্যাচ। তাতে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ১১৬ রানে আটকে যায় তারা। বৃষ্টি আইনে ৬ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে ঘরে তুলেছে প্রথম টি-২০ সিরিজ।

সফরকারীরা ৭ উইকেটে ১১৬ রান করলেও বৃষ্টি আইনে জয়ের জন্য ১৭ ওভারে ১১৯ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন লিটন দাস ও আফিফ হোসেন। এরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ওই চাপ সামাল দিয়ে দলকে জয় এনে দিয়েছেন সাকিব-তাওহীদ হৃদয়রা।

ব্যাট হাতে লিটন দাস ৩৬ বলে ৩৫ রান করেন। তার ব্যাট থেকে ছয়টি চারের শট আসে। শুরুতে ঝড়ো ব্যাটিং করলেও পরে ধীরে খেলেন তিনি। তার সঙ্গে ওপেনিংয়ে সুযোগ পাওয়া আফিফ হোসেন খেলেন ২০ বলে দুই ছক্কায় ২৪ রানের ইনিংস। এরপর নাজমুল শান্ত ৪ রান করে বোল্ড হন।

পরে তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান জুটি গড়েন। প্রথম ম্যাচ জয়ের নায়ক হৃদয় ১৭ বল খেলে একটি করে চার ও ছক্কার শটে ১৯ রান করে ফিরে যান। তরুণ শামীম পাটোয়ারিকে নিয়ে সাকিব আল হাসান ম্যাচ শেষ করে ওঠেন। পাঁচ বল থাকতে দলকে জেতানোর পথে সাকিব ১১ বলে একটি করে চার ও ছক্কার শটে ১৮ রান করেন। শামীম ৭ রান যোগ করেন।

সূত্র: সমকাল
আইএ/ ১৬ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৬ জুলাই – সিলেটে বৃষ্টি হয়েছে ২৫ মিনিটের মতো। তাতেই পানি নিষ্কাশন ব্যবস্থার আলগা চিত্র ফুটে উঠেছে। মাঠ পরিচর্যা, পরিদর্শন আর আলাপ মিলিয়ে ঘণ্টাখানের পরে তিন ওভার কমিয়ে শুরু হয় ম্যাচ। তাতে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ১১৬ রানে আটকে যায় তারা। বৃষ্টি আইনে ৬ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে ঘরে তুলেছে প্রথম টি-২০ সিরিজ। সফরকারীরা ৭ উইকেটে ১১৬ রান করলেও বৃষ্টি আইনে জয়ের জন্য ১৭ ওভারে ১১৯ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন লিটন দাস ও আফিফ হোসেন। এরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ওই চাপ সামাল দিয়ে দলকে জয় এনে দিয়েছেন সাকিব-তাওহীদ হৃদয়রা। ব্যাট হাতে লিটন দাস ৩৬ বলে ৩৫ রান করেন। তার ব্যাট থেকে ছয়টি চারের শট আসে। শুরুতে ঝড়ো ব্যাটিং করলেও পরে ধীরে খেলেন তিনি। তার সঙ্গে ওপেনিংয়ে সুযোগ পাওয়া আফিফ হোসেন খেলেন ২০ বলে দুই ছক্কায় ২৪ রানের ইনিংস। এরপর নাজমুল শান্ত ৪ রান করে বোল্ড হন। পরে তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান জুটি গড়েন। প্রথম ম্যাচ জয়ের নায়ক হৃদয় ১৭ বল খেলে একটি করে চার ও ছক্কার শটে ১৯ রান করে ফিরে যান। তরুণ শামীম পাটোয়ারিকে নিয়ে সাকিব আল হাসান ম্যাচ শেষ করে ওঠেন। পাঁচ বল থাকতে দলকে জেতানোর পথে সাকিব ১১ বলে একটি করে চার ও ছক্কার শটে ১৮ রান করেন। শামীম ৭ রান যোগ করেন। সূত্র: সমকালআইএ/ ১৬ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×