হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন


বেইজিং, ২৮ নভেম্বর – আফগানিস্তান সংলগ্ন তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এ খবর জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাতলোন প্রদেশে এ হামলায় আরও এক চীনা নাগরিক আহত হয়েছেন বলেও জানায় দূতাবাস। তারা সীমান্ত এলাকা থেকে চীনা নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের দাবি, ব্যাংকিং লেনদেনে ঝুঁকি নেই, কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি

সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’ লিখেছে, চীনা দূতাবাস জানায়নি কারা এ হামলা চালিয়েছে। তবে তাজিকিস্তানকে ঘটনাটি তদন্ত করার আহ্বান জানিয়েছে চীন।

ওদিকে, তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, দেশটির এলএলসি শাহিন এসএম নামের একটি কোম্পানিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

হামলাটি আফগানিস্তান থেকে ছোড়া গ্রেনেডবাহী ড্রোন ব্যবহার করে করা হয়েছে। নিহত তিনজনই ওই কোম্পানির কর্মী ছিলেন বলে জানানো হয় বিবৃতিতে। ওই এলাকার স্বর্ণখনিতেই এই কর্মীরা কাজ করতেন।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমোন প্রকাশ্যেই তালেবানের সমালোচনা করে আসছেন। তিনি তালেবানকে জাতিগত তাজিকদের অধিকারকে সম্মান দেখানোর আহ্বানও জানিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৮ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ২৮ নভেম্বর – আফগানিস্তান সংলগ্ন তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এ খবর জানিয়েছে।বুধবার সন্ধ্যায় তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাতলোন প্রদেশে এ হামলায় আরও এক চীনা নাগরিক আহত হয়েছেন বলেও জানায় দূতাবাস। তারা সীমান্ত এলাকা থেকে চীনা নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’ লিখেছে, চীনা দূতাবাস জানায়নি কারা এ হামলা চালিয়েছে। তবে তাজিকিস্তানকে ঘটনাটি তদন্ত করার আহ্বান জানিয়েছে চীন।ওদিকে, তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, দেশটির এলএলসি শাহিন এসএম নামের একটি কোম্পানিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।হামলাটি আফগানিস্তান থেকে ছোড়া গ্রেনেডবাহী ড্রোন ব্যবহার করে করা হয়েছে। নিহত তিনজনই ওই কোম্পানির কর্মী ছিলেন বলে জানানো হয় বিবৃতিতে। ওই এলাকার স্বর্ণখনিতেই এই কর্মীরা কাজ করতেন।তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমোন প্রকাশ্যেই তালেবানের সমালোচনা করে আসছেন। তিনি তালেবানকে জাতিগত তাজিকদের অধিকারকে সম্মান দেখানোর আহ্বানও জানিয়েছেন।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৮ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×