হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘আল-শিফা হাসপাতালের আইসিইউর বেশিরভাগ রোগী মারা গেছে’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


জেরুজালেম, ১৮ নভেম্বর – গত তিনদিন ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার অভ্যন্তরে ও বাইরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটি পুরোপুরি অবরুদ্ধ করার কারণে নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ)প্রায় সব রোগীরই মৃত্যু হয়েছে।

অবরুদ্ধ হাসপাতালটিতে বিদ্যুৎ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটে চারটি প্রিম্যাচিওর শিশুসহ আইসিইউর ৪০জন রোগী মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরা।

আরও পড়ুন

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ১৯ নভেম্বর

এর আগে গতকাল শুক্রবার আল শিফার পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছিলেন যে আইসিইউর বেশীরভাগ রোগীই আর বেঁচে নেই।

তিনি আরও জানিয়েছিলেন, রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় নেওয়া মিলিয়ে ৭ হাজার লোক হাসপাতালে আটকা পড়েছে। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেওয়ায় হাসপাতালটি একটি ‘বড় কারাগার’ এবং ‘গণকবর’ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

গাজার সবচেয়ে বড় হাসপাতালটির মৌলিক প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির পাশাপাশি পানির চরম সংকট দেখা দিয়েছে। কারণ ইসরায়েলি সেনারা হাসপাতালটির প্রধান পানির সংযোগ ধ্বংস করে দিয়েছে বলেও জানান সালমিয়া।

এদিকে, হাসপাতালের অবস্থা নিষ্ঠুর ও বেদনাদায়ক বলে উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালকে ইসরায়েলি বাহিনী তাদের ঘাঁটি বানিয়ে ফেলেছে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৮ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘আল-শিফা হাসপাতালের আইসিইউর বেশিরভাগ রোগী মারা গেছে’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘আল-শিফা হাসপাতালের আইসিইউর বেশিরভাগ রোগী মারা গেছে’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৮ নভেম্বর – গত তিনদিন ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার অভ্যন্তরে ও বাইরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটি পুরোপুরি অবরুদ্ধ করার কারণে নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ)প্রায় সব রোগীরই মৃত্যু হয়েছে। অবরুদ্ধ হাসপাতালটিতে বিদ্যুৎ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটে চারটি প্রিম্যাচিওর শিশুসহ আইসিইউর ৪০জন রোগী মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরা। এর আগে গতকাল শুক্রবার আল শিফার পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছিলেন যে আইসিইউর বেশীরভাগ রোগীই আর বেঁচে নেই। তিনি আরও জানিয়েছিলেন, রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় নেওয়া মিলিয়ে ৭ হাজার লোক হাসপাতালে আটকা পড়েছে। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেওয়ায় হাসপাতালটি একটি ‘বড় কারাগার’ এবং ‘গণকবর’ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। গাজার সবচেয়ে বড় হাসপাতালটির মৌলিক প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির পাশাপাশি পানির চরম সংকট দেখা দিয়েছে। কারণ ইসরায়েলি সেনারা হাসপাতালটির প্রধান পানির সংযোগ ধ্বংস করে দিয়েছে বলেও জানান সালমিয়া। এদিকে, হাসপাতালের অবস্থা নিষ্ঠুর ও বেদনাদায়ক বলে উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালকে ইসরায়েলি বাহিনী তাদের ঘাঁটি বানিয়ে ফেলেছে। সূত্র: দেশ রূপান্তরআইএ/ ১৮ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×