হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সালাহউদ্দিন আহমেদ এর সালাম চকরিয়াবাসি সবার মাঝে পৌঁছে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

চকরিয়া পৌরসভা যুবদলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, সমাবেশ ও শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন করেছে চকরিয়া পৌরসভা যুবদল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় এ উপলক্ষে চকরিয়া পৌরসভা যুবদল এর আয়োজনে বিশাল মিছিল ও শোভাযাত্রা চকরিয়া পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুর থেকে চকরিয়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ,জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাসিনা আহমেদ এর ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার,ফেষ্টুন,বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর গেঞ্জি, মাথা ক্যাপ পড়ে বাদ্য বাজিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে পৌরশহরের থানা রাস্তার মাথায় সিস্টেম কমপ্লেক্সের সামনে জড়ো হতে থাকে।
দুপুরের বেলা বাড়ার সাথে সাথে যুবদলের অসংখ্য নেতাকর্মীর সমাগমে চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক জনপদ যুব নগরীতে পরিণত হয়ে উঠে।

চকরিয়া পৌরসভা যুবদল আহবায়ক এডভোকেট মনোহর আলম মনুর সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব জিয়াউদ্দিন বাবুল এর পরিচালনায় মিছিল ও শোভাযাত্রা পূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

চকরিয়ায় বিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থীদের নিয়ে রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দল গঠন

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এম গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, কক্সবাজার জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার, চকরিয়া
পৌরসভা বিএনপির যুগ্ম-সম্পাদক আকতার ফারুক খোকন, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিম, চকরিয়া পৌরসভা যুবদল সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান।

সমাবেশে বক্তারা বলেন- আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে
বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও এডভোকেট হাসিনা আহমেদ এর সালাম চকরিয়াবাসি তথা কৃষক, শ্রমিক, জনতা, যুবসমাজ, মা-বোন সবার মাঝে পৌঁছে দিতে হবে। উন্নয়নের বরপুত্র,জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদ এর উন্নয়নের কথা জনগণ কে স্বরণ করিয়ে দিতে হবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সালাহউদ্দিন আহমেদ এর সালাম চকরিয়াবাসি সবার মাঝে পৌঁছে দিতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সালাহউদ্দিন আহমেদ এর সালাম চকরিয়াবাসি সবার মাঝে পৌঁছে দিতে হবে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
Print Image
চকরিয়া পৌরসভা যুবদলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, সমাবেশ ও শোভাযাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন করেছে চকরিয়া পৌরসভা যুবদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় এ উপলক্ষে চকরিয়া পৌরসভা যুবদল এর আয়োজনে বিশাল মিছিল ও শোভাযাত্রা চকরিয়া পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুর থেকে চকরিয়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ,জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাসিনা আহমেদ এর ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার,ফেষ্টুন,বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর গেঞ্জি, মাথা ক্যাপ পড়ে বাদ্য বাজিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে পৌরশহরের থানা রাস্তার মাথায় সিস্টেম কমপ্লেক্সের সামনে জড়ো হতে থাকে। দুপুরের বেলা বাড়ার সাথে সাথে যুবদলের অসংখ্য নেতাকর্মীর সমাগমে চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক জনপদ যুব নগরীতে পরিণত হয়ে উঠে। চকরিয়া পৌরসভা যুবদল আহবায়ক এডভোকেট মনোহর আলম মনুর সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব জিয়াউদ্দিন বাবুল এর পরিচালনায় মিছিল ও শোভাযাত্রা পূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এম গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, কক্সবাজার জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার, চকরিয়া পৌরসভা বিএনপির যুগ্ম-সম্পাদক আকতার ফারুক খোকন, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিম, চকরিয়া পৌরসভা যুবদল সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান। সমাবেশে বক্তারা বলেন- আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও এডভোকেট হাসিনা আহমেদ এর সালাম চকরিয়াবাসি তথা কৃষক, শ্রমিক, জনতা, যুবসমাজ, মা-বোন সবার মাঝে পৌঁছে দিতে হবে। উন্নয়নের বরপুত্র,জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদ এর উন্নয়নের কথা জনগণ কে স্বরণ করিয়ে দিতে হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×