হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আহমেদ রুবেলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ ফেব্রুয়ারি – অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে গভীর ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মারা যান আহমেদ রুবেল। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আহমেদ রুবেল। তার বাবার নাম আয়েশ উদ্দিন। জন্ম চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও আহমেদ রুবেল বেড়ে উঠেছেন ঢাকায়। মৃত্যুর আগে তিনি পরিবার নিয়ে গাজীপুরে স্থায়ীভাবে বাস করছিলেন।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

ঢাকার অন্যতম নাটকের দল ‘ঢাকা থিয়েটার’-এ অভিনয়ে হাতেখড়ি হয় আহমেদ রুবেলের। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘স্বপ্নযাত্রা’। এটি নির্মাণ করেন গিয়াস উদ্দিন সেলিম। এরপর হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’–তে অভিনয় করেন। এতে ‘ঘোড়া মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হলো—‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।

১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন আহমেদ রুবেল। এরপর ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘শ্যামল ছায়া’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।

সর্বশেষ ‘পেয়ারার সুবাস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এটি নির্মাণ করেছেন নূরুল আলম আতিক।

বুধবার সন্ধ্যায় ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। সেখানে যাচ্ছিলেন আহমেদ রুবেল। রাস্তায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আহমেদ রুবেলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আহমেদ রুবেলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ ফেব্রুয়ারি – অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে গভীর ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মারা যান আহমেদ রুবেল। তার বয়স হয়েছিল ৫৫ বছর।১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আহমেদ রুবেল। তার বাবার নাম আয়েশ উদ্দিন। জন্ম চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও আহমেদ রুবেল বেড়ে উঠেছেন ঢাকায়। মৃত্যুর আগে তিনি পরিবার নিয়ে গাজীপুরে স্থায়ীভাবে বাস করছিলেন।ঢাকার অন্যতম নাটকের দল ‘ঢাকা থিয়েটার’-এ অভিনয়ে হাতেখড়ি হয় আহমেদ রুবেলের। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘স্বপ্নযাত্রা’। এটি নির্মাণ করেন গিয়াস উদ্দিন সেলিম। এরপর হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’–তে অভিনয় করেন। এতে ‘ঘোড়া মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হলো—‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন আহমেদ রুবেল। এরপর ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘শ্যামল ছায়া’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।সর্বশেষ ‘পেয়ারার সুবাস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এটি নির্মাণ করেছেন নূরুল আলম আতিক।বুধবার সন্ধ্যায় ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। সেখানে যাচ্ছিলেন আহমেদ রুবেল। রাস্তায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×