হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য ঝুলে আছে কঠিন সমীকরণে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন


পাল্লেকেলে, ২৫ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলার রেকর্ড পাকিস্তানের দখলে থাকলেও এবার দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে। ছয়বার শেষ চারে জায়গা করে নেওয়া দলটি এখন খাদের কিনারায়।

গত মঙ্গলবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হেরে বিপাকে পড়েছে পাকিস্তান। এই হারের ফলে ইংল্যান্ড যৌথভাবে সর্বাধিক সেমিফাইনাল খেলার কীর্তি গড়েছে।

আরও পড়ুন

আন্তঃব্যাংকে ডলারের দাম ১২৪ টাকা ছাড়াল, খোলাবাজারে ১২৮ টাকার বেশি

এখন প্রশ্ন হলো সপ্তমবারের মতো শেষ চারে ওঠার সুযোগ কি পাবে পাকিস্তান? এর জন্য মেলাতে হবে জটিল সব সমীকরণ।

সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। ফলে দুই ম্যাচ শেষে পাকিস্তানের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। এই একমাত্র পয়েন্টটিই তাদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে যদিও সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

পয়েন্ট টেবিলে বর্তমানে ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এবং নিউজিল্যান্ড ও পাকিস্তান ১ পয়েন্ট করে পেয়েছে। রান রেটে পাকিস্তান বেশ পিছিয়ে রয়েছে। সুপার এইটে পাকিস্তানের হাতে আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে যা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই পাকিস্তানের সামনে।

এছাড়া বৃষ্টি বা ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো জটিল পরিস্থিতিতে দলগুলোর পয়েন্ট সমান হলে রানরেটই হবে চূড়ান্ত নির্ধারক।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য ঝুলে আছে কঠিন সমীকরণে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য ঝুলে আছে কঠিন সমীকরণে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পাল্লেকেলে, ২৫ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলার রেকর্ড পাকিস্তানের দখলে থাকলেও এবার দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে। ছয়বার শেষ চারে জায়গা করে নেওয়া দলটি এখন খাদের কিনারায়।গত মঙ্গলবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হেরে বিপাকে পড়েছে পাকিস্তান। এই হারের ফলে ইংল্যান্ড যৌথভাবে সর্বাধিক সেমিফাইনাল খেলার কীর্তি গড়েছে।এখন প্রশ্ন হলো সপ্তমবারের মতো শেষ চারে ওঠার সুযোগ কি পাবে পাকিস্তান? এর জন্য মেলাতে হবে জটিল সব সমীকরণ।সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। ফলে দুই ম্যাচ শেষে পাকিস্তানের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। এই একমাত্র পয়েন্টটিই তাদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে যদিও সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।পয়েন্ট টেবিলে বর্তমানে ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এবং নিউজিল্যান্ড ও পাকিস্তান ১ পয়েন্ট করে পেয়েছে। রান রেটে পাকিস্তান বেশ পিছিয়ে রয়েছে। সুপার এইটে পাকিস্তানের হাতে আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে যা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই পাকিস্তানের সামনে।এছাড়া বৃষ্টি বা ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো জটিল পরিস্থিতিতে দলগুলোর পয়েন্ট সমান হলে রানরেটই হবে চূড়ান্ত নির্ধারক।এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×