কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শরীফ (৪৩) নামের এক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে এ সময় তার সাথে থাকা আরও এক সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন হ্নীলার কাকড়া পোস্ট বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।
এ সময় মিয়ানমার দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দলের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করার সময় মো. শরীফকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর পাচারকারী পালিয়ে যায়।
আটক মো. শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামের আব্দুস সালাম ও নুরজাহান বেগম দম্পতির ছেলে।
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে কারবারিরা
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১ কার্টন অর্থাৎ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ স্বীকার করেছে যে, সে এই ইয়াবার চালান মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে বেড়িবাঁধে বিজিবি’র অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শরীফ (৪৩) নামের এক পাচারকারীকে আটক করেছে উখিয। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন