হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইইউয়ের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ আগস্ট ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন


লিউব্লিয়ানা, ০২ আগস্ট – ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। দেশটি বৃহস্পতিবার (১ আগস্ট) এ নিষেধাজ্ঞা জারি করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে সরকারি অধিবেশনের পর প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। নতুন এই সিদ্ধান্তের ফলে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে ইসরাইলমুখী কোনো সামরিক অস্ত্র ও সরঞ্জাম পরিবহন করা যাবে না।

আরও পড়ুন

ঋতু বদলের এই সময়ে সর্দি-কাশি ও ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার সহজ কিছু উপায়

স্লোভেনিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নিজেই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না, যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ মতপার্থক্য ও ঐক্যহীনতা।

বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানুষ মরছে, কারণ তাদের মানবিক সহায়তা ব্যবস্থা পরিকল্পিতভাবে অস্বীকার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের উচিত এগিয়ে আসা উচিত।

স্লোভেনিয়া গত বছরের জুনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এরপর থেকে একাধিকবার গাজায় যুদ্ধবিরতি এবং উপত্যকাটিতে মানবিক সহায়তা সরবরাহ বৃদ্ধির আহ্বান জানায় তারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইইউয়ের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইইউয়ের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লিউব্লিয়ানা, ০২ আগস্ট – ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। দেশটি বৃহস্পতিবার (১ আগস্ট) এ নিষেধাজ্ঞা জারি করে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে সরকারি অধিবেশনের পর প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। নতুন এই সিদ্ধান্তের ফলে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে ইসরাইলমুখী কোনো সামরিক অস্ত্র ও সরঞ্জাম পরিবহন করা যাবে না।স্লোভেনিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নিজেই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না, যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ মতপার্থক্য ও ঐক্যহীনতা।বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানুষ মরছে, কারণ তাদের মানবিক সহায়তা ব্যবস্থা পরিকল্পিতভাবে অস্বীকার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের উচিত এগিয়ে আসা উচিত।স্লোভেনিয়া গত বছরের জুনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এরপর থেকে একাধিকবার গাজায় যুদ্ধবিরতি এবং উপত্যকাটিতে মানবিক সহায়তা সরবরাহ বৃদ্ধির আহ্বান জানায় তারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×