হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইতোমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন


ঢাকা, ৩০ জুলাই – অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ইতোমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। জুলাই আন্দোলনে সম্পৃক্ত না হয়েও যারা সেসময় মারা গেছে, এরকম অনেক নাম আমরা পেয়েছি। কিন্তু, তাদের নাম জুলাই শহীদ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলোকে অচিরেই আমরা গেজেট থেকে বাতিল করবো। একইভাবে আমরা আহতদের ব্যাপারেও চেষ্টা করছি।

আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছোটদের মাসিক পত্রিকা ‘মুগ্ধ জুলাই’র বিশেষ সংখার প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পেনিনসুলা ডেভলপমেন্ট।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ফারুক-ই-আজম বলেন, জুলাইয়ের স্মৃতি যাতে অম্লান থাকে সরকার এ বিষয়ে কাজ করছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদদের একটি তালিকা পেয়েছি এবং এটাকে গেজেট করা হয়েছে। এটা অনেক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনায় নিয়েছি। একইভাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমরা জুলাই আহতদের তালিকা পেয়েছি। যেদিন আমরা তালিকা পেয়েছি ওইদিনই সেটিকে গেজেট আকারে প্রকাশ করেছি।

তিনি বলেন, আমাদের কাছে দৃষ্টান্ত আছে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ব্যাপারে। আজকের ৫৪ বছর হয়ে গেছে কিন্তু এখনো পরিপূর্ণ তালিকা হয়নি। শহীদদেরও কোনো তালিকা হয়নি। ২০০৫ সালে ৫৩৫ শহীদের একটা তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত ওটাই হলো শহীদের সংখ্যা। জুলাই শহীদ এবং যোদ্ধাদের সাথেও যাতে এরকম কিছু না হয়, সেজন্য সতর্কতার সাথে আমরা এটা সম্পন্ন করেছি। জুলাইয়ে আহত এবং নিহতদের দুই তালিকায় আমরা সক্রিয়ভাবে যাচাই-বাছাই করছি। এটা যাতে একেবারে পরিশুদ্ধ হয় সেজন্য আমরা মন্ত্রণালয় এবং সমগ্র দেশের মাঠ পর্যায়ের প্রশাসন থেকে যাচাই-বাছাই করে নিচ্ছি।

তিনি আরও বলেন, জুলাইয়ে আহতদের মাসিক ভাতার বিষয়টি নিয়ে কাজ করছি। একইভাবে তাদের পুনর্বাসনের বিষয়টিও যুক্ত হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইতোমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইতোমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জুলাই – অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ইতোমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। জুলাই আন্দোলনে সম্পৃক্ত না হয়েও যারা সেসময় মারা গেছে, এরকম অনেক নাম আমরা পেয়েছি। কিন্তু, তাদের নাম জুলাই শহীদ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলোকে অচিরেই আমরা গেজেট থেকে বাতিল করবো। একইভাবে আমরা আহতদের ব্যাপারেও চেষ্টা করছি।আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছোটদের মাসিক পত্রিকা ‘মুগ্ধ জুলাই’র বিশেষ সংখার প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পেনিনসুলা ডেভলপমেন্ট।ফারুক-ই-আজম বলেন, জুলাইয়ের স্মৃতি যাতে অম্লান থাকে সরকার এ বিষয়ে কাজ করছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদদের একটি তালিকা পেয়েছি এবং এটাকে গেজেট করা হয়েছে। এটা অনেক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনায় নিয়েছি। একইভাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমরা জুলাই আহতদের তালিকা পেয়েছি। যেদিন আমরা তালিকা পেয়েছি ওইদিনই সেটিকে গেজেট আকারে প্রকাশ করেছি।তিনি বলেন, আমাদের কাছে দৃষ্টান্ত আছে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ব্যাপারে। আজকের ৫৪ বছর হয়ে গেছে কিন্তু এখনো পরিপূর্ণ তালিকা হয়নি। শহীদদেরও কোনো তালিকা হয়নি। ২০০৫ সালে ৫৩৫ শহীদের একটা তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত ওটাই হলো শহীদের সংখ্যা। জুলাই শহীদ এবং যোদ্ধাদের সাথেও যাতে এরকম কিছু না হয়, সেজন্য সতর্কতার সাথে আমরা এটা সম্পন্ন করেছি। জুলাইয়ে আহত এবং নিহতদের দুই তালিকায় আমরা সক্রিয়ভাবে যাচাই-বাছাই করছি। এটা যাতে একেবারে পরিশুদ্ধ হয় সেজন্য আমরা মন্ত্রণালয় এবং সমগ্র দেশের মাঠ পর্যায়ের প্রশাসন থেকে যাচাই-বাছাই করে নিচ্ছি।তিনি আরও বলেন, জুলাইয়ে আহতদের মাসিক ভাতার বিষয়টি নিয়ে কাজ করছি। একইভাবে তাদের পুনর্বাসনের বিষয়টিও যুক্ত হয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ৩০ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×