হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইফতারে ঝটপট তৈরি করুন সুস্বাদু চিকেন বল, রইল সহজ রেসিপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন


ইফতারের আয়োজনে চিকেনের বিভিন্ন পদ থাকলে ভোজনরসিকদের কাছে তা বেশ উপভোগ্য হয়ে ওঠে। বিশেষ করে ঝটপট ও কম উপকরণে কোনো সুস্বাদু খাবার তৈরি করা গেলে তা রাঁধুনিদের জন্যও স্বস্তিদায়ক হয়। বাড়িতে মুরগির মাংস ও সামান্য কিছু মসলা থাকলেই ইফতারের ঠিক আগ মুহূর্তে তৈরি করে নেওয়া সম্ভব মজাদার চিকেন বল। এটি বড়দের পাশাপাশি শিশুদের কাছেও অত্যন্ত পছন্দের একটি খাবার।

ইফতারের টেবিলে ভিন্নতা আনতে জেনে নেওয়া যাক সুস্বাদু চিকেন বল তৈরির সহজ রেসিপি – এটি তৈরির জন্য প্রয়োজন হবে এক কাপ চিকেন কিমা, দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং স্বাদমতো কাঁচা মরিচ। এছাড়াও লাগবে এক চা চামচ আদা ও রসুন কুচি, স্বাদমতো লবণ, এক চতুর্থাংশ কাপ ময়দা এবং একটি ডিম। বাইন্ডিং ও স্বাদ বাড়াতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক চা চামচ সয়াসস ও এক চিমটি গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে হবে। ভাজার জন্য প্রয়োজন হবে পরিমাণমতো তেল।

আরও পড়ুন

আন্তঃব্যাংকে ডলারের দাম ১২৪ টাকা ছাড়াল, খোলাবাজারে ১২৮ টাকার বেশি

রন্ধন প্রণালি হিসেবে প্রথমে সব উপকরণ একটি পাত্রে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি দিয়ে ছোট ছোট গোল বলের আকৃতি তৈরি করতে হবে। এরপর বলগুলো প্রথমে হালকা ভেজে নিতে হবে। বলগুলোর ভেতর যাতে ঠিকমতো সেদ্ধ হয়, সেজন্য কাঁটা চামচ দিয়ে সামান্য ছিদ্র করে দেওয়া যেতে পারে। এরপর ডুবো তেলে বা ডিপ ফ্রাই করে সোনালি রং আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজা শেষে নামিয়ে পছন্দের সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করা যাবে মজাদার এই চিকেন বল।

এনএন/ ৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইফতারে ঝটপট তৈরি করুন সুস্বাদু চিকেন বল, রইল সহজ রেসিপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইফতারে ঝটপট তৈরি করুন সুস্বাদু চিকেন বল, রইল সহজ রেসিপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ইফতারের আয়োজনে চিকেনের বিভিন্ন পদ থাকলে ভোজনরসিকদের কাছে তা বেশ উপভোগ্য হয়ে ওঠে। বিশেষ করে ঝটপট ও কম উপকরণে কোনো সুস্বাদু খাবার তৈরি করা গেলে তা রাঁধুনিদের জন্যও স্বস্তিদায়ক হয়। বাড়িতে মুরগির মাংস ও সামান্য কিছু মসলা থাকলেই ইফতারের ঠিক আগ মুহূর্তে তৈরি করে নেওয়া সম্ভব মজাদার চিকেন বল। এটি বড়দের পাশাপাশি শিশুদের কাছেও অত্যন্ত পছন্দের একটি খাবার।ইফতারের টেবিলে ভিন্নতা আনতে জেনে নেওয়া যাক সুস্বাদু চিকেন বল তৈরির সহজ রেসিপি – এটি তৈরির জন্য প্রয়োজন হবে এক কাপ চিকেন কিমা, দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং স্বাদমতো কাঁচা মরিচ। এছাড়াও লাগবে এক চা চামচ আদা ও রসুন কুচি, স্বাদমতো লবণ, এক চতুর্থাংশ কাপ ময়দা এবং একটি ডিম। বাইন্ডিং ও স্বাদ বাড়াতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক চা চামচ সয়াসস ও এক চিমটি গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে হবে। ভাজার জন্য প্রয়োজন হবে পরিমাণমতো তেল।রন্ধন প্রণালি হিসেবে প্রথমে সব উপকরণ একটি পাত্রে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি দিয়ে ছোট ছোট গোল বলের আকৃতি তৈরি করতে হবে। এরপর বলগুলো প্রথমে হালকা ভেজে নিতে হবে। বলগুলোর ভেতর যাতে ঠিকমতো সেদ্ধ হয়, সেজন্য কাঁটা চামচ দিয়ে সামান্য ছিদ্র করে দেওয়া যেতে পারে। এরপর ডুবো তেলে বা ডিপ ফ্রাই করে সোনালি রং আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজা শেষে নামিয়ে পছন্দের সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করা যাবে মজাদার এই চিকেন বল।এনএন/ ৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×