হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধে সুর নরম যুক্তরাষ্ট্রের, কিছু জাহাজ চলাচলে ছাড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন




ওয়াশিংটন, ১৩ এপ্রিল – মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকরের ক্ষেত্রে কিছুটা নমনীয় অবস্থান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী নির্দিষ্ট কিছু জাহাজকে এই অবরোধের আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার ১৩ এপ্রিল রাত আটটা থেকে এই মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েল নতুন সামরিক অভিযান চালালে বড় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে হরমুজ প্রণালির পূর্বে ওমান উপসাগর এবং আরব সাগরের অংশে সব ধরনের জাহাজের ওপর এই অবরোধ বলবৎ থাকবে।

নাবিকদের জন্য জারি করা এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে যে অনুমতি ব্যতীত অবরুদ্ধ এলাকায় প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে যেকোনো দেশের জাহাজকে আটক বা জব্দ করা হতে পারে। এ ক্ষেত্রে কোনো দেশের পরিচয় বিবেচনা করা হবে না এবং অবরোধ ভাঙার চেষ্টা করলে সরাসরি সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

তবে সেন্টকম বিষয়টি স্পষ্ট করেছে যে হরমুজ প্রণালি দিয়ে ইরান ব্যতীত অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজের চলাচল সম্পূর্ণ বন্ধ করা হবে না। যদিও নিরাপত্তা নিশ্চিত করতে এসব জাহাজে তল্লাশি চালানো হতে পারে। এ ছাড়া খাদ্য চিকিৎসা সামগ্রী এবং জরুরি সরঞ্জামসহ মানবিক সহায়তা বহনকারী জাহাজ চলাচলের বিশেষ অনুমতি পাবে তবে সেগুলোও কঠোর পরিদর্শনের আওতায় থাকবে।

পরবর্তীতে সেন্টকম পরিষ্কার করে যে এই অবরোধ মূলত ইরানগামী বা ইরান থেকে আসা জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজের নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা হবে।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধে সুর নরম যুক্তরাষ্ট্রের, কিছু জাহাজ চলাচলে ছাড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধে সুর নরম যুক্তরাষ্ট্রের, কিছু জাহাজ চলাচলে ছাড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৩ এপ্রিল – মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকরের ক্ষেত্রে কিছুটা নমনীয় অবস্থান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী নির্দিষ্ট কিছু জাহাজকে এই অবরোধের আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।বাংলাদেশ সময় সোমবার ১৩ এপ্রিল রাত আটটা থেকে এই মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে।মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে হরমুজ প্রণালির পূর্বে ওমান উপসাগর এবং আরব সাগরের অংশে সব ধরনের জাহাজের ওপর এই অবরোধ বলবৎ থাকবে।নাবিকদের জন্য জারি করা এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে যে অনুমতি ব্যতীত অবরুদ্ধ এলাকায় প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে যেকোনো দেশের জাহাজকে আটক বা জব্দ করা হতে পারে। এ ক্ষেত্রে কোনো দেশের পরিচয় বিবেচনা করা হবে না এবং অবরোধ ভাঙার চেষ্টা করলে সরাসরি সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।তবে সেন্টকম বিষয়টি স্পষ্ট করেছে যে হরমুজ প্রণালি দিয়ে ইরান ব্যতীত অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজের চলাচল সম্পূর্ণ বন্ধ করা হবে না। যদিও নিরাপত্তা নিশ্চিত করতে এসব জাহাজে তল্লাশি চালানো হতে পারে। এ ছাড়া খাদ্য চিকিৎসা সামগ্রী এবং জরুরি সরঞ্জামসহ মানবিক সহায়তা বহনকারী জাহাজ চলাচলের বিশেষ অনুমতি পাবে তবে সেগুলোও কঠোর পরিদর্শনের আওতায় থাকবে।পরবর্তীতে সেন্টকম পরিষ্কার করে যে এই অবরোধ মূলত ইরানগামী বা ইরান থেকে আসা জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজের নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা হবে।এনএন/ ১৩ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×