হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ১০১টি হামলা, নিহত ১৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: সৌদি আরবের ১০১টি হামলাসানা,২৯ অক্টোবর-ইয়েমেনে ২৪ ঘণ্টায় অন্তত ১০১টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। ই…


সৌদি আরবের ১০১টি হামলা

সানা,২৯ অক্টোবর-ইয়েমেনে ২৪ ঘণ্টায় অন্তত ১০১টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, জুলাই থেকে দেশটিতে সৌদি আরবের চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮০টিতে দাঁড়িয়েছে।

বুধবার গভীর রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি। তিনি বলেন, সর্বশেষ হামলায় রাজধানী সানা, উত্তরাঞ্চলের আল-জাউফ, হাজ্জাহ ও সা’দা, মধ্যাঞ্চলের আমরান, পশ্চিমাঞ্চলের আল-মাহউইত এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তায়েজ, দালি ও লাহিজ প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সূত্রের বরাতে আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, বুধবার উত্তরাঞ্চলীয় আল-জাউফ প্রদেশের একটি বাজার ও একটি জ্বালানি স্টেশনে সৌদি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

কারাগারে ইমরান খানকে হত্যার চেষ্টা চলছে: সেনাপ্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছেলে সুলাইমানের

স্থানীয় সূত্র জানায়, প্রদেশটির রাজধানী আল-হাজমের একটি জনবহুল বাজারে কয়েক দফা বিমান হামলা চালানো হয়। একই সময়ে কাছাকাছি আল-তায়সির জ্বালানি স্টেশনেও হামলা চালানো হয়। এতে দুই স্থানেই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার শিকার এলাকাগুলো বেসামরিক স্থাপনা এবং সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর পুরো এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দেয়। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মানুষের দেহের বিভিন্ন অংশ। আহত ব্যক্তিরা চিকিৎসার অপেক্ষায় ছিলেন। অন্যদিকে, স্বজনদের খোঁজে ছোটাছুটি করছিলেন অনেক পরিবারের সদস্য।

স্থানীয় এক বাসিন্দা এসব হামলাকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সৌদি সেনাবাহিনীর পরাজয়ের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, এসব হামলা সৌদি আরবের দুর্বলতারই প্রমাণ। প্রাণঘাতী এসব হামলার উপযুক্ত জবাব দিতে তিনি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান।

ইয়েমেনের বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হামিদ আল-রাফিক বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনা ও জনবহুল বাজারে হামলা চালানো নিষিদ্ধ। তিনি ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে বর্ণনা করেন।

এস এম/ ২৯ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ১০১টি হামলা, নিহত ১৪ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: সৌদি আরবের ১০১টি হামলাসানা,২৯ অক্টোবর-ইয়েমেনে ২৪ ঘণ্টায় অন্তত ১০১টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলায় অন্তত ১। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ১০১টি হামলা, নিহত ১৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ১০১টি হামলা, নিহত ১৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] সৌদি আরবের ১০১টি হামলাসানা,২৯ অক্টোবর-ইয়েমেনে ২৪ ঘণ্টায় অন্তত ১০১টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, জুলাই থেকে দেশটিতে সৌদি আরবের চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮০টিতে দাঁড়িয়েছে।বুধবার গভীর রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি। তিনি বলেন, সর্বশেষ হামলায় রাজধানী সানা, উত্তরাঞ্চলের আল-জাউফ, হাজ্জাহ ও সা’দা, মধ্যাঞ্চলের আমরান, পশ্চিমাঞ্চলের আল-মাহউইত এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তায়েজ, দালি ও লাহিজ প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে।প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সূত্রের বরাতে আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, বুধবার উত্তরাঞ্চলীয় আল-জাউফ প্রদেশের একটি বাজার ও একটি জ্বালানি স্টেশনে সৌদি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।স্থানীয় সূত্র জানায়, প্রদেশটির রাজধানী আল-হাজমের একটি জনবহুল বাজারে কয়েক দফা বিমান হামলা চালানো হয়। একই সময়ে কাছাকাছি আল-তায়সির জ্বালানি স্টেশনেও হামলা চালানো হয়। এতে দুই স্থানেই হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার শিকার এলাকাগুলো বেসামরিক স্থাপনা এবং সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর পুরো এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দেয়। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মানুষের দেহের বিভিন্ন অংশ। আহত ব্যক্তিরা চিকিৎসার অপেক্ষায় ছিলেন। অন্যদিকে, স্বজনদের খোঁজে ছোটাছুটি করছিলেন অনেক পরিবারের সদস্য।স্থানীয় এক বাসিন্দা এসব হামলাকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সৌদি সেনাবাহিনীর পরাজয়ের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, এসব হামলা সৌদি আরবের দুর্বলতারই প্রমাণ। প্রাণঘাতী এসব হামলার উপযুক্ত জবাব দিতে তিনি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান।ইয়েমেনের বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হামিদ আল-রাফিক বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনা ও জনবহুল বাজারে হামলা চালানো নিষিদ্ধ। তিনি ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে বর্ণনা করেন।এস এম/ ২৯ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×