হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের সুপ্রিম লিডার আলি খামেনির মরদেহের পাশে ছোট কফিনটি কার?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


তেহরান, ৩ জুলাই – ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আজ শেষ শ্রদ্ধা নিবেদন করছেন বিদেশি অতিথিরা। তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে তার মরদেহটি রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে। সেখানে খামেনির মরদেহের পাশে আরও চারটি কফিন দেখা গেছে, যার একটি অত্যন্ত ছোট। সারিবদ্ধভাবে রাখা এই সবকটি কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়তে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ কিমের

তার মরদেহের সাথে আজ সেখানে আরও যে কফিনগুলো রাখা হয়েছে সেগুলো হলো তার জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, জ্যেষ্ঠ কন্যা সৈয়দা বুশরা হোসেইনি খামেনি এবং তার পুত্রবধূ ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল। এছাড়া সেখানে আরও একটি ছোট কফিন রয়েছে যাতে রাখা হয়েছে তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গ্র্যান্ড মুসল্লাহতে রাখা সবচেয়ে ছোট কফিনটি ১৪ মাস বয়সী শিশু জাহরা মোহাম্মাদী গোলপায়গানির। শোকাতুর পরিবেশে শ্রদ্ধা নিবেদনের পর এই মরদেহগুলোর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এনএন/ ৩ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের সুপ্রিম লিডার আলি খামেনির মরদেহের পাশে ছোট কফিনটি কার?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের সুপ্রিম লিডার আলি খামেনির মরদেহের পাশে ছোট কফিনটি কার?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৩ জুলাই – ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আজ শেষ শ্রদ্ধা নিবেদন করছেন বিদেশি অতিথিরা। তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে তার মরদেহটি রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে। সেখানে খামেনির মরদেহের পাশে আরও চারটি কফিন দেখা গেছে, যার একটি অত্যন্ত ছোট। সারিবদ্ধভাবে রাখা এই সবকটি কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো রয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।তার মরদেহের সাথে আজ সেখানে আরও যে কফিনগুলো রাখা হয়েছে সেগুলো হলো তার জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, জ্যেষ্ঠ কন্যা সৈয়দা বুশরা হোসেইনি খামেনি এবং তার পুত্রবধূ ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল। এছাড়া সেখানে আরও একটি ছোট কফিন রয়েছে যাতে রাখা হয়েছে তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গ্র্যান্ড মুসল্লাহতে রাখা সবচেয়ে ছোট কফিনটি ১৪ মাস বয়সী শিশু জাহরা মোহাম্মাদী গোলপায়গানির। শোকাতুর পরিবেশে শ্রদ্ধা নিবেদনের পর এই মরদেহগুলোর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।এনএন/ ৩ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×