হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের হামলা: দুবাই বিমানবন্দর সাময়িক বন্ধ, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন


আবুধাবি, ৭ মার্চ – ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে শনিবার দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে হয়। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি অবশ্য কিছুক্ষণ পরই পুনরায় চালু করা হয়েছে। গালফ অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের হামলার প্রেক্ষাপটে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দিকে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২০টির বেশি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে একটি অজ্ঞাত বস্তু দুবাই বিমানবন্দরের কাছে প্রতিরোধ করা হলে নিরাপত্তার স্বার্থে কার্যক্রম স্থগিত করা হয়।

আরও পড়ুন

পটিয়া থেকে ছিনতাইয়ের লুন্ডিত সাড়ে ৭ টন চিনি চকরিয়ায় উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় বিকট শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখার কথা জানিয়েছেন। তবে সরকার নিশ্চিত করেছে যে ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় কেউ আহত হননি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যানুযায়ী, হামলার সময় বেশ কিছু বিমান দুবাইয়ের আকাশে চক্কর দিচ্ছিল। পরে এমিরেটস এয়ারলাইন্স জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল আবার শুরু হয়।

হামলার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে সতর্ক করেছেন যে, তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে ওই দেশগুলো লক্ষ্যবস্তু হবে না।

এনএন/ ৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের হামলা: দুবাই বিমানবন্দর সাময়িক বন্ধ, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের হামলা: দুবাই বিমানবন্দর সাময়িক বন্ধ, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] আবুধাবি, ৭ মার্চ – ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে শনিবার দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে হয়। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি অবশ্য কিছুক্ষণ পরই পুনরায় চালু করা হয়েছে। গালফ অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের হামলার প্রেক্ষাপটে এই পরিস্থিতির সৃষ্টি হয়।আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দিকে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২০টির বেশি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে একটি অজ্ঞাত বস্তু দুবাই বিমানবন্দরের কাছে প্রতিরোধ করা হলে নিরাপত্তার স্বার্থে কার্যক্রম স্থগিত করা হয়।প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় বিকট শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখার কথা জানিয়েছেন। তবে সরকার নিশ্চিত করেছে যে ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় কেউ আহত হননি।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যানুযায়ী, হামলার সময় বেশ কিছু বিমান দুবাইয়ের আকাশে চক্কর দিচ্ছিল। পরে এমিরেটস এয়ারলাইন্স জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল আবার শুরু হয়।হামলার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে সতর্ক করেছেন যে, তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে ওই দেশগুলো লক্ষ্যবস্তু হবে না।এনএন/ ৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×