হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলা, নিহত ৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ জুলাই ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন

তেহরান, ০৮ জুলাই – ইরানের অস্থিতিশীল দক্ষিণপূর্বাঞ্চলের একটি থানায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের দুই কর্মকর্তা ও চার হামলাকারী রয়েছেন। শনিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের একটি থানা আক্রান্ত হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হাতে কুর্দি তরুণী মাহসা আমিনীর প্রাণহানির পর থেকে দেশটির দক্ষিণের এই প্রদেশে ব্যাপক রক্তক্ষয়ী প্রতিবাদ হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, অভিযানে হামলাকারী চার সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তিন হামলাকারী মারা গেছেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র এক প্রদেশ। মাদক চোরাচালানের প্রধান পথও এই প্রদেশ। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইরানে গত কয়েক দশক ধরে ২০ লাখের বেশি সংখ্যালঘু বেলুচ জনগোষ্ঠী বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহসা আমিনীর মৃত্যুর পর প্রায় প্রত্যেক সপ্তাহেই জাহেদানে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির বেশিরভাগ অঞ্চলে বিক্ষোভ কমে গেলেও এই প্রদেশে তা অব্যাহত আছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর দমনপীড়নে ইরানে এখন পর্যন্ত ৬৬ জনের প্রাণহানি ঘটেছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ জুলাই ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলা, নিহত ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলা, নিহত ৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ জুলাই ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ০৮ জুলাই – ইরানের অস্থিতিশীল দক্ষিণপূর্বাঞ্চলের একটি থানায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের দুই কর্মকর্তা ও চার হামলাকারী রয়েছেন। শনিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের একটি থানা আক্রান্ত হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হাতে কুর্দি তরুণী মাহসা আমিনীর প্রাণহানির পর থেকে দেশটির দক্ষিণের এই প্রদেশে ব্যাপক রক্তক্ষয়ী প্রতিবাদ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, অভিযানে হামলাকারী চার সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তিন হামলাকারী মারা গেছেন। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র এক প্রদেশ। মাদক চোরাচালানের প্রধান পথও এই প্রদেশ। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, ইরানে গত কয়েক দশক ধরে ২০ লাখের বেশি সংখ্যালঘু বেলুচ জনগোষ্ঠী বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহসা আমিনীর মৃত্যুর পর প্রায় প্রত্যেক সপ্তাহেই জাহেদানে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির বেশিরভাগ অঞ্চলে বিক্ষোভ কমে গেলেও এই প্রদেশে তা অব্যাহত আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর দমনপীড়নে ইরানে এখন পর্যন্ত ৬৬ জনের প্রাণহানি ঘটেছে। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০৮ জুলাই ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×