ওয়াশিংটন, ২৭ সেপ্টেম্বর – গত আগস্ট মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছিল, গাজার ভূখণ্ড ও পশ্চিম তীরের লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোনকল নজরদারির জন্য মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজুর’ ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এরপর অভিযোগগুলো দুটি মূলনীতির ভিত্তিতে পর্যালোচনা করতে মাঠে নামে মাইক্রোসফট।
সেই অভিযোগের সত্যতা পাওয়ায় ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি ইউনিটের জন্য ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। তিনি বলেন, আমি জানাতে চাই, মাইক্রোসফট ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য নির্দিষ্ট কিছু সেবা বন্ধ ও নিষ্ক্রিয় করেছে।
মাইক্রোসফট জানিয়েছে, তারা কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্রাহক কনটেন্টে প্রবেশ করেনি। তবে অভ্যন্তরীণ রেকর্ড, আর্থিক ও যোগাযোগ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার মাধ্যমে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহারের বিষয়টি।
আর এসব প্রমাণের ভিত্তিতে তারা আইএমওডি-কে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করেছে।
দ্য গার্ডিয়ানকে ধন্যবাদ জানিয়ে স্মিথ বলেন, এই পর্যালোচনা এখনও চলমান এবং আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন